1. admin@dainikgonosongbad.com : admin : Dr Md Shahin Molla
  2. g.a.monir87@gmail.com : G A Monir : G A Monir
  3. masud.khondoker.parulia@gmail.com : Md Masud : Md Masud
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সালথায় মুরগি নিয়ে বিরোধ প্রাণ গেলো গৃহবধূর ফরিদপুরের সালথা উপজেলার এনসিপির সদস্য সচিব কে প্রাণ নাশের হুমকি মধুখালিতে নৌকাবাইচ ও মাদক বিরোধী কনসার্ট অনুষ্ঠিত ফুটবল তারকাদের আবেগঘন বার্তা ও মেসির বিদায়ে সাবেক সতীর্থ ৫১তম বিশেষ বিসিএসের আবেদন শুরু আলফাডাঙ্গায় খান বাহাদুর জমিদার বাড়ী ও সাবেক কাউন্সিলর এর ভাড়িতে হামলা ভাংচুরের ঘটনা ঘটছে পদার্থবিজ্ঞানে এককভাবে নোবেল পেলেন ফ্রান্সিস হালজেন কাশিয়ানীতে মামলা ১২১ “শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে” স্লোগানে সড়ক অবরোধ গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় মধুমতি নদী থেকে অজ্ঞাতনামা ব্যক্তির মৃতদেহ উদ্ধার সাবেক যুবলীগ নেতার রাজনীতি থেকে সরে আসার ঘোষণা, বিএনপিতে যোগ দেয়ার ইচ্ছা প্রকাশ

ফুটবল তারকাদের আবেগঘন বার্তা ও মেসির বিদায়ে সাবেক সতীর্থ

  • প্রকাশের সময় : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
  • ৭ বার পঠিত
অনলাইন রিপোর্ট:

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানিয়ে দিলেন আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসি। বাংলাদেশ সময় বুধবার ভোরে বুয়েনস আইরেসের ঐতিহাসিক মনুমেন্তাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে ৩-০ ব্যবধানে জয়ের ম্যাচটিই ছিল আকাশি-নীল জার্সিতে আটবারের ব্যালন ডি’অর জয়ী মহাতারকার শেষ ম্যাচ। ফুটবল রাজপুত্রের বিদায়ের ক্ষণে সামাজিক যোগাযোগমাধ্যমে ভালোবাসা, গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতায় সিক্ত বার্তা পাঠিয়েছেন তার সাবেক সতীর্থ ও বিশ্ব ফুটবলে সময়ের প্রথম সারির তারকারা।

বার্সেলোনা ও পিএসজিতে দীর্ঘদিন মেসির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে খেলা ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র ২০২১ কোপা আমেরিকার ফাইনালের তিনটি স্মরণীয় ছবি শেয়ার করে আবেগঘন বার্তা দেন। তিনি লেখেন, ‘যারা ফুটবল ভালোবাসে তারা বছরের পর বছর তোমার খেলা উপভোগ করেছে… আজ জাতীয় দলের হয়ে, নিজের দেশের জার্সিতে তোমার শেষ ম্যাচ। আশা করি, তুমি এর প্রতিটি সেকেন্ড উপভোগ করবে এবং আজকের সব সম্মাননা তোমাকে আনন্দিত করবে।’

নেইমার আরও বলেন, ‘ফুটবলের জন্য তুমি যা করেছো তার জন্য শুধু আর্জেন্টিনা নয়, সারা বিশ্বই তোমার কাছে কৃতজ্ঞ। আমাকে ফুটবলকে আরও বেশি ভালোবাসতে শেখানোর জন্য তোমাকে ধন্যবাদ। তোমার বিপক্ষে খেলাটা সম্মানের ছিল। এর চেয়েও বেশি ছিল তোমার পাশে থেকে ইতিহাস গড়তে পারা। ধন্যবাদ লিও মেসি।’ গত বিশ্বকাপ দিয়েই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানো এই ফরোয়ার্ড তার বার্তাটি ‘সবসময়ের সেরা খেলোয়াড়’ প্রতীকে শেষ করেন।

বার্সেলোনার মূল দলে মেসির পথচলার শুরুর সঙ্গী ছিলেন আরেক ব্রাজিলের কিংবদন্তি রোনালদিনহো। কাতালান ক্লাবটির জার্সিতে মেসির অভিষেকের সময়ের স্মৃতিচারণ করে তিনি লিখেছেন, ‘প্রথম দিন থেকেই তোমার গল্পের অংশ হতে পারাটা কী যে এক আনন্দ আর মজার ছিল, ভাই! তুমি আমাদের মুখে হাসি ফুটিয়েছো এবং ফুটবলকে এতটা উপভোগ করার সুযোগ করে দিয়েছো! তোমার নাম তোমার দেশের এবং পুরো বিশ্বের ইতিহাসে চিরদিনের জন্য খোদাই হয়ে গেছে…।’

পরিবার ও জীবনের নতুন অধ্যায়কে সাধুবাদ জানিয়ে তিনি বলেন, ‘জীবনটাকে উপভোগ করো, ভাই। আজ এবং সবসময় তোমার জন্য অনেক অনেক শুভকামনা।’

বার্সেলোনার পর ইন্টার মায়ামিতেও মেসির ঘনিষ্ঠ সতীর্থ হিসেবে থাকা উরুগুয়ের লুইস সুয়ারেস ভিডিও বার্তায় বলেন, ‘আশা করি, দেশের জার্সিতে নিজের শেষ ম্যাচ তুমি পুরোপুরি উপভোগ করবে, যে জার্সি তোমার ক্যারিয়ার জুড়ে অনেক বড় অর্থ বহন করেছে। দেশের জন্য তুমি যা কিছু অর্জন করেছো এবং নিজের দেশকে যেভাবে তুলে ধরেছো, তার জন্য অন্য যে কারও চেয়ে তুমি সবচেয়ে বেশি সম্মাননা পাওয়ার ও উদযাপনের যোগ্য।’

চিলির তারকা ডিফেন্সিভ মিডফিল্ডার আর্তুরো ভিদাল আর্জেন্টিনা ও চিলির ম্যাচের একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে লেখেন, ‘আজ তুমি নিজের দেশের হয়ে তোমার শেষ ম্যাচটি খেলছ আমার বন্ধু, তোমার জন্য সবসময় আমার শুভকামনা রইলো। ইতিহাসের সেরা ভিনগ্রহের মানুষ।’

ভিডিও বার্তার মাধ্যমে চিলির সাবেক মিডফিল্ডার গ্যারি মেদেল মেসিকে বিদায়ী শুভেচ্ছা জানান। এর পাশাপাশি আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন (এএফএ), রেসিং ক্লাব, রিভার প্লেট এবং মেসির বাল্যকালের ক্লাব নিওয়েলস ওল্ড বয়েজের পক্ষ থেকেও সামাজিক মাধ্যমে সর্বকালের সেরা এই ফুটবলারকে বিশেষ সম্মাননা ও শুভকামনা জানিয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক গণসংবাদ
Theme Customized By Shakil IT Park