1. admin@dainikgonosongbad.com : admin : Dr Md Shahin Molla
  2. g.a.monir87@gmail.com : G A Monir : G A Monir
  3. sabuj24news@gmail.com : G M Sabuj : G M Sabuj
  4. masud.khondoker.parulia@gmail.com : Md Masud : Md Masud
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সালথায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার কিডনি রোগীর ১ লাখ টাকা মেরে দিয়ে উল্টো সাংবাদিকদের নামে মামলা! কাশিয়ানীতে তোলপাড় সালথায় পূর্ব শত্রুতার জেরে বসতঘরে চুরি ও ভাংচুরের অভিযোগ ফরিদপুরের আলফাডাঙ্গায় ২ হাজার ৬৫০ কৃষকের মাঝে  বিনামূল্যে সার ও বীজ বিতরণ ফরিদপুরের আলফাডাঙ্গার বিএনপি নেতা খোকনের  বহিষ্কারাদেশ প্রত্যাহার ফরিদপুরের আলফাডাঙ্গা প্রেসক্লাবের নবনির্বাচিত  কমিটির শপথ গ্রহণ টানা সহিংসতার পর স্বাভাবিক হতে শুরু করেছে গোপালগঞ্জ: ৩৬ ঘণ্টা পর মহাসড়কে যান চলাচল শুরু মুকসুদপুরে অস্ত্র উদ্ধার সাহসিকতা ও পেশাদারিত্বের জন্য সর্বোচ্চ পুরস্কার পাচ্ছে সালথা ওসি ফরিদপুরের আলফাডাঙ্গায় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর এক মণ দুধ দিয়ে গোসল স্বামীর দিনভর উত্তাল গোপালগঞ্জ

কিডনি রোগীর ১ লাখ টাকা মেরে দিয়ে উল্টো সাংবাদিকদের নামে মামলা! কাশিয়ানীতে তোলপাড়

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ৮৯ বার পঠিত

কিডনি রোগীর ১ লাখ টাকা মেরে দিয়ে উল্টো সাংবাদিকদের নামে মামলা! কাশিয়ানীতে তোলপাড়

স্টাফ রিপোর্টার, আল ইমরান:

অসুস্থ কিডনি রোগীর চিকিৎসার জন্য সরকারের দেওয়া ১ লাখ টাকার মধ্যে ৭০ হাজার টাকা আত্মসাতের চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে কাশিয়ানীতে। টাকা চাইতে গেলে উল্টো ভুক্তভোগী ও সাংবাদিকদের নামে মিথ্যা চাঁদাবাজির মামলা করেছেন অভিযুক্ত। ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে।

ভুক্তভোগী মো. সোহরাব হোসেন (৬০)। তিনি উপজেলার পারুলিয়া ইউনিয়নের তিতাগ্রামের মৃত জয়নুদ্দিনের ছেলে। দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছেন তিনি।

সোহরাব হোসেন কাশিয়ানী থানায় লিখিত অভিযোগে জানান, চিকিৎসার খরচের জন্য তিনি সমাজকল্যাণ অফিসে আবেদন করেন। তখন ইয়ার আলী (৩৫) নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে আবেদনের সব কাজ করে দেওয়ার কথা বলে তার সব কাগজপত্র নিয়ে যান। পরে ঢাকা সচিবালয় থেকে চিকিৎসা সহায়তা বাবদ ১ লাখ টাকার একটি চেক এনে দেন তিনি।

গত ৫ নভেম্বর ২০২৬ তারিখে সাজাইল বাজার ইসলামী এজেন্ট ব্যাংক থেকে ১ লাখ টাকা তোলা হয়। অভিযোগে বলা হয়, টাকা তোলার সময় সোহরাব হোসেনের হাতের ছাপ নেওয়া হলেও ব্যাংকার পুরো টাকা ইয়ার আলীর হাতে তুলে দেন। ব্যাংকের নিচে এসে ইয়ার আলী অসুস্থ সোহরাবকে মাত্র ৩০ হাজার টাকা দিয়ে বাকি ৭০ হাজার টাকা পরে দেবে বলে চলে যান।

পরে টাকা চাইলে শুরু হয় তালবাহানা। একপর্যায়ে তিনি বলেন, “কীসের টাকা? এটা কি তোর গরু বেচা টাকা না জমি বেচা টাকা?” গত ১২ নভেম্বর রাত সাড়ে ৮টার দিকে ফোন করে অকথ্য ভাষায় গালিগালাজ ও হুমকি দেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়।

বিষয়টি স্থানীয় সাংবাদিকদের জানালে তারা অনুসন্ধানে নামেন। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা সাজাইল ব্যাংকে সালিশের আয়োজন করেন। সেখানে ইয়ার আলীকে বাকি টাকা ফেরত দিতে বলা হয়। তিনি পরদিন সকাল ১০টায় টাকা তুলে দেওয়ার কথা বলে পালিয়ে যান।

পরে জানা যায়, ইয়ার আলী গোপালগঞ্জ কোর্টে গিয়ে সালিশে থাকা গণ্যমান্য ব্যক্তি ও দুই সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজির মামলা করেছেন।

তবে ব্যাংকে খোঁজ নিয়ে মিলেছে ভিন্ন চিত্র। ৫ নভেম্বর ইয়ার আলী ঠিকই ব্যাংকে গিয়েছিলেন। আর টাকা তোলার মাত্র ৩০ মিনিট পরেই তিনি নিজের অ্যাকাউন্টে ৬০ হাজার টাকা জমা রাখেন। ভুক্তভোগীর ধারণা, ওই টাকাই তার চিকিৎসার টাকা।

অভিযোগ রয়েছে, ইয়ার আলী কখনো সাংবাদিক, কখনো মানবাধিকার কর্মী, আবার কখনো বিভিন্ন পত্রিকার সম্পাদক-প্রকাশক পরিচয় দেন। সাংবাদিক বানিয়ে দেওয়ার কথা বলে একাধিক ব্যক্তির কাছ থেকে ১০ থেকে ১৫ হাজার টাকা নিয়ে প্রেস কার্ড করে দেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া ঘর, টিউবওয়েল, সরকারি কম্বল পাইয়ে দেওয়ার কথা বলে সাধারণ মানুষের কাছ থেকে হাজার হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

এ বিষয়ে জানতে চাইলে ইয়ার আলী দাবি করেন, তিনি সোহরাব হোসেনকে চেনেনই না এবং ৫ নভেম্বর ব্যাংকেও যাননি।

এ বিষয়ে কাশিয়ানী থানার উপ-পরিদর্শক (এসআই) আবু হাসান বলেন, “অভিযোগটি পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

ভুক্তভোগী সোহরাব হোসেন সুষ্ঠু তদন্ত, তার চিকিৎসার বাকি টাকা ফেরত এবং সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক গণসংবাদ
Theme Customized By Shakil IT Park