1. admin@dainikgonosongbad.com : admin : Dr Md Shahin Molla
  2. g.a.monir87@gmail.com : G A Monir : G A Monir
  3. masud.khondoker.parulia@gmail.com : Md Masud : Md Masud
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সালথায় বর্ণাঢ্য আ‌য়োজ‌নে জাতীয় সমবায় দিবস-২০২৬ পালিত কাশিয়ানীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, বর্ণাঢ্য র‍্যালিতে রাজনৈতিক ও প্রশাসনিক ব্যক্তিবর্গের অংশগ্রহণ কচুয়াতে প্রয়াত শিমুলের স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অবিলম্বে হোমিও কাউন্সিল গঠন করে হোমিও চিকিৎসাকে গতিশীল করতে বৈষম্য বিরোধী হোমিও আন্দোলন সভাপতির আহবান নাসিরনগরে যৌতুক না দেওয়ায় গৃহবধূকে হত্যা, ৮ মাসেও বিচার না পাওয়ায় মানববন্ধন জাতীয়তাবাদী ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হলেন আতিকুল ইসলাম মানিক কাশিয়ানীতে জাতীয় যুব দিবস পালিত ফরিদপুরের আলফাডাঙ্গায় যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত চীনের ওয়াং চাও এখন আরিফ ইসলাম, বিয়ে করেছেন ফরিদপুরের কলেজ ছাত্রীকে গোপালগঞ্জের নেতাকর্মীদের অংশগ্রহণে ঢাকা-বরিশাল লংমার্চ, ভাটিয়াপাড়ায় ১১ দলীয় ঐক্যের পথসভা

কাশিয়ানীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, বর্ণাঢ্য র‍্যালিতে রাজনৈতিক ও প্রশাসনিক ব্যক্তিবর্গের অংশগ্রহণ

  • প্রকাশের সময় : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
  • ৪৩ বার পঠিত

কাশিয়ানীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, বর্ণাঢ্য র‍্যালিতে রাজনৈতিক ও প্রশাসনিক ব্যক্তিবর্গের অংশগ্রহণ

স্টাফ রিপোর্টার, জুয়েল মিয়া:
“করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জের কাশিয়ানীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।
রবিবার (৮ নভেম্বর ২০২৬) সকালে কাশিয়ানী উপজেলা সমবায় বিভাগের আয়োজনে এবং উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় দিবসটি উপলক্ষে এক বর্ণাঢ্য সমবায় র‍্যালির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-১ (কাশিয়ানী-মুকসুদপুর) আসনের সংসদ সদস্য জনাব সেলিমুজ্জামান মোল্যা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মো. শাহিন মিয়া।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) পাপিয়া সুলতানা লিজা, কাশিয়ানী উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. মিলন মিয়াসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
র‍্যালিতে অংশগ্রহণকারীরা সমবায়ের গুরুত্ব, পারস্পরিক সহযোগিতা এবং সম্মিলিত উদ্যোগের মাধ্যমে দেশের আর্থসামাজিক উন্নয়নের বার্তা তুলে ধরেন।
আয়োজকরা জানান, সমবায় আন্দোলনের মাধ্যমে মানুষের মধ্যে ঐক্য, সহযোগিতা ও অর্থনৈতিক স্বনির্ভরতা গড়ে তোলাই দিবসটি উদযাপনের মূল লক্ষ্য।
আয়োজনে: কাশিয়ানী উপজেলা সমবায় বিভাগ।
সার্বিক সহযোগিতায়: উপজেলা প্রশাসন, কাশিয়ানী, গোপালগঞ্জ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক গণসংবাদ
Theme Customized By Shakil IT Park