1. admin@dainikgonosongbad.com : admin : Dr Md Shahin Molla
  2. g.a.monir87@gmail.com : G A Monir : G A Monir
  3. masud.khondoker.parulia@gmail.com : Md Masud : Md Masud
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জাতীয়তাবাদী ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হলেন আতিকুল ইসলাম মানিক কাশিয়ানীতে জাতীয় যুব দিবস পালিত ফরিদপুরের আলফাডাঙ্গায় যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত চীনের ওয়াং চাও এখন আরিফ ইসলাম, বিয়ে করেছেন ফরিদপুরের কলেজ ছাত্রীকে গোপালগঞ্জের নেতাকর্মীদের অংশগ্রহণে ঢাকা-বরিশাল লংমার্চ, ভাটিয়াপাড়ায় ১১ দলীয় ঐক্যের পথসভা সালথায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জনসমাবেশ ও র‍্যালি আলফাডাঙ্গায় জাতীয় বিশ্ব হাত ধোয়া ও নিরাপদ সড়ক দিবস পালিত কাশিয়ানীতে মাদক বিক্রির স্থান ভাগাভাগি নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৪ কাশিয়ানীতে কবর থেকে ২ বছরের শিশুর লাশ উত্তোলন আলফাডাঙ্গায় ভয়াবহ অগ্নিকাণ্ড পুড়ে ছাই সাড়ে ৩ হাজার মণ পাট

জাতীয়তাবাদী ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হলেন আতিকুল ইসলাম মানিক

  • প্রকাশের সময় : সোমবার, ২ নভেম্বর, ২০২৬
  • ১৩০ বার পঠিত

জাতীয়তাবাদী ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হলেন আতিকুল ইসলাম মানিক

আশিকুর রহমান চৌধুরী পনি, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া)

জাতীয়তাবাদী ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের
২৭১ সদস্যের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ফান্দাউকের কৃতি সন্তান মো: আতিকুল ইসলাম মানিক ।
আজ সোমবার (২ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে গেল ১৫ আগস্ট ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশে উৎসবমুখর পরিবেশে জেবিএবি-এর দিনব্যাপী কেন্দ্রীয় দ্বি-বার্ষিক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়। সেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ব্যাংকারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। এই সম্মেলনে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচিত হয়। এদিন ব্যাংকারদের প্রত্যক্ষ ভোটে সভাপতি হিসবে মো: মোস্তাফিজুর রহমান মোস্তাক এবং শাহ জাহান সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন।
আজ সোমবার সভাপতি ও সাধারণ সম্পাদক ২৭১ সদস্যের নতুন পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন
দেন। এতে সাংগঠনিক সম্পাদক পদে মো: আতিকুল ইসলাম মানিক দায়িত্ব পেয়েছেন।
সূত্র জানায় এই পূর্ণাঙ্গ কমিটি দেশের ব্যাংকিং খাতের পেশাজীবীদের অধিকার রক্ষা, স্বচ্ছতা ও গতিশীলতা নিশ্চিত করতে বলিষ্ঠ ভূমিকা রাখবে এবং সব ব্যাংকারদের স্বার্থ রক্ষায় এবং সংগঠনের আদর্শ ও উদ্দেশ্য বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।”

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক গণসংবাদ
Theme Customized By Shakil IT Park