1. admin@dainikgonosongbad.com : admin : Dr Md Shahin Molla
  2. g.a.monir87@gmail.com : G A Monir : G A Monir
  3. masud.khondoker.parulia@gmail.com : Md Masud : Md Masud
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গোপালগঞ্জের নেতাকর্মীদের অংশগ্রহণে ঢাকা-বরিশাল লংমার্চ, ভাটিয়াপাড়ায় ১১ দলীয় ঐক্যের পথসভা সালথায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জনসমাবেশ ও র‍্যালি আলফাডাঙ্গায় জাতীয় বিশ্ব হাত ধোয়া ও নিরাপদ সড়ক দিবস পালিত কাশিয়ানীতে মাদক বিক্রির স্থান ভাগাভাগি নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৪ কাশিয়ানীতে কবর থেকে ২ বছরের শিশুর লাশ উত্তোলন আলফাডাঙ্গায় ভয়াবহ অগ্নিকাণ্ড পুড়ে ছাই সাড়ে ৩ হাজার মণ পাট ফরিদপুরের আলফাডাঙ্গায় পূজামণ্ডপ পরিদর্শন করেন পৌর মেয়র প্রার্থী বিএনপির সভাপতি আব্দুল মান্নান মিয়া আব্বাস কাশিয়ানীতে বালু উত্তোলনের অভিযোগ, কৃষিজমি ক্ষতির আশঙ্কা মুকসুদপুরে শহীদ মুক্তিযোদ্ধার মৃত্যুর সাত বছর পরে জন্ম নিয়েও সন্তান পরিচয়ে খাচ্ছে ভাতা বাংলাদেশে উন্নয়নের ধারা শুরু হয়েছে- শামা ওবায়েদ

সালথায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জনসমাবেশ ও র‍্যালি

  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
  • ৪০ বার পঠিত

সালথায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জনসমাবেশ ও র‍্যালি

সালথা ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুব জনসমাবেশ ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে সালথা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে উপজেলা যুবদলের উদ্যোগে এ জনসমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা যুবদলের আহ্বায়ক হাসান আশরাফের সভাপতিত্বে এবং সদস্যসচিব এনায়েত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফরিদপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, বিশেষ অতিথি ছিলেন জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক শহিদুর রহমান শহিদ ও সালথা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আসাদ মাতুব্বর।

 

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা যুবদলের আহ্বায়ক তৈয়বুর রহমান মাসুদ, সালথা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মিরান হোসাইন, মাহফুজুর রহমান খান, ফরিদ হোসাইন, সাফিকুল ইসলাম, খোকন মাতুব্বর, রাসেল শেখ ও হাবিবুর রহমান হাবিব, সালথা উপজেলা ছাত্রদলের সভাপতি রেজাউল ইসলাম রাজ, সাধারণ সম্পাদক সোহেল মাতুব্বরসহ যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন নেতাকর্মীরা।

জনসমাবেশ শেষে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি সালথা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠ থেকে শুরু হয়ে সালথা সদর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সালথা থানার সামনে এসে শেষ হয়।

সালথা ফরিদপুর

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক গণসংবাদ
Theme Customized By Shakil IT Park