1. admin@dainikgonosongbad.com : admin : Dr Md Shahin Molla
  2. g.a.monir87@gmail.com : G A Monir : G A Monir
  3. masud.khondoker.parulia@gmail.com : Md Masud : Md Masud
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০২:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কাশিয়ানীতে কবর থেকে ২ বছরের শিশুর লাশ উত্তোলন আলফাডাঙ্গায় ভয়াবহ অগ্নিকাণ্ড পুড়ে ছাই সাড়ে ৩ হাজার মণ পাট ফরিদপুরের আলফাডাঙ্গায় পূজামণ্ডপ পরিদর্শন করেন পৌর মেয়র প্রার্থী বিএনপির সভাপতি আব্দুল মান্নান মিয়া আব্বাস কাশিয়ানীতে বালু উত্তোলনের অভিযোগ, কৃষিজমি ক্ষতির আশঙ্কা মুকসুদপুরে শহীদ মুক্তিযোদ্ধার মৃত্যুর সাত বছর পরে জন্ম নিয়েও সন্তান পরিচয়ে খাচ্ছে ভাতা বাংলাদেশে উন্নয়নের ধারা শুরু হয়েছে- শামা ওবায়েদ সালথায় অগ্নিকাণ্ডে ৩ দোকান ভস্মীভূত, প্রায় ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি  সালথায় যুবদলের নবগঠিত উপজেলা কমিটির আনন্দ মিছিল দুই যুগ পর সালথায় যুবদলের কমিটি: আহ্বায়ক আশরাফ, সদস্য সচিব এনায়েত কাশিয়ানীতে আট দলীয় ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল, পুরস্কার হিসেবে থাকছে মোটরসাইকেল ও ফ্রিজ

কাশিয়ানীতে কবর থেকে ২ বছরের শিশুর লাশ উত্তোলন

  • প্রকাশের সময় : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
  • ২২ বার পঠিত

কাশিয়ানীতে কবর থেকে ২ বছরের শিশুর লাশ উত্তোলন

নিজস্ব প্রতিবেদক: গোপালগঞ্জের কাশিয়ানীতে কবর থেকে দুই মাস পর নিবার্হী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে এক শিশুর লাশ উত্তোলন করেছে থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে গত শনিবার বেলা ১২ টায়।

জানা গেছে, কাশিয়ানী উপজেলার ফুকরা গ্রামের সাগর খাকীর দুই বছর বয়সী শিশু সাহারা ইসলাম সারার মৃত দেহ বাড়ির বাইরে ডোবার পানিতে ভাসমান অবস্থায় দেখে প্রতিবেশীরা। ওই দিন শিশু সারার মৃত দেহ দাফন করা হয়। তবে মৃত দেহ আঘাতের চিহ্ন পাওয়া যায়।
মৃত্যুর আড়াই আড়াই মাস পর নিহত শিশুর পিতা সাগর খাকী নিজের কন্যা কে কেউ খুন করে লাশ ফেলে রেখে যায় বলে গোপালগঞ্জ আদালতে আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে আদালতের নির্দেশে কবর থেকে শিশুটির মরদেহ উত্তোলন করা হয়েছে। পরিবারের সদস্যদের দাবি, শিশুটিকে হত্যা করা হয়েছে।
আজ শনিবার দুপুরে উপজেলার কলশী ফুকরা গ্রামে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি পাপিয়া সুলতানা লিজার উপস্থিতিতে এ লাশ উত্তোলন করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১১ আগস্ট দুপুর ১টার দিকে বাড়ির পূর্ব পাশের পানিতে শিশুটিকে চিৎ অবস্থায় ভাসতে দেখেন তার মা মুক্তা বেগম। পরে স্বজনরা তাকে উদ্ধার করে।
পরিবারের অভিযোগ, শিশুটির পেটে আঘাতের চিহ্ন ছিল। বিষয়টি স্বাভাবিক মৃত্যু নয় বলে সন্দেহ হয় স্বজনদের। শিশুটির পিতা সাগর খাকির ধারণা, তার মেয়েকে হত্যা করে পানিতে ফেলে দেওয়া হয়েছে।
এ ঘটনায় সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার চেয়ে গত ১৭ আগস্ট তারিখে গোপালগঞ্জ আদালতে আবেদন করেন ভুক্তভোগীর পরিবার। ওই আবেদনের প্রেক্ষিতে আদালত লাশ উত্তোলন করে ময়নাতদন্তের নির্দেশ দেন।
কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “আদালতের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে শিশুর মরদেহ উত্তোলন করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।”

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক গণসংবাদ
Theme Customized By Shakil IT Park