1. admin@dainikgonosongbad.com : admin : Dr Md Shahin Molla
  2. g.a.monir87@gmail.com : G A Monir : G A Monir
  3. masud.khondoker.parulia@gmail.com : Md Masud : Md Masud
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কাশিয়ানীতে আট দলীয় ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল, পুরস্কার হিসেবে থাকছে মোটরসাইকেল ও ফ্রিজ একক অভিনয়ে জেলা পর্যায়ের প্রথম হয়েছে ক্ষুদে শিক্ষার্থী  রফিকুল ইসলাম  কাশিয়ানী ১০০ শয্যা হাসপাতালে ডেঙ্গু-যক্ষ্মা-কলেরা পরীক্ষা ফ্রি সালথায় ডিম খাওয়া নিয়ে বিরোধে প্রাণ গেলো কৃষকের রামদিয়া ক্লিনিকে প্রসূতির মৃত্যুর পর টাকায় মীমাংসার চেষ্টা দৈনিক রানারের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনে আলফাডাঙ্গা প্রেসক্লাব কাশিয়ানীতে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস ও আলোচনা সভা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আলফাডাঙ্গায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত মিথ্যাচারের প্রতিবাদে আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সভাপতির সংবাদ সম্মেলন

কাশিয়ানীতে আট দলীয় ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল, পুরস্কার হিসেবে থাকছে মোটরসাইকেল ও ফ্রিজ

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
  • ৩৫ বার পঠিত

কাশিয়ানীতে আট দলীয় ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল, পুরস্কার হিসেবে থাকছে মোটরসাইকেল ও ফ্রিজ

নিজস্ব প্রতিবেদক, মো: জুয়েল মিয়া :
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ২ নং পারুলিয়া ইউনিয়নে বড় পারুলিয়া সূর্যসঙ্গ ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে আট দলীয় ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল। ফাইনাল খেলাকে ঘিরে এলাকাজুড়ে খেলাপ্রেমী দর্শকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।


ফাইনাল খেলায় বিজয়ীদের জন্য আকর্ষণীয় পুরস্কার হিসেবে রাখা হয়েছে একটি টিভিএস মেট্রো মোটরসাইকেল ও একটি ফ্রিজ। খেলা উপলক্ষে পুরস্কার দুটি মাঠে প্রদর্শন করা হচ্ছে, যা দর্শকদের মধ্যে বাড়তি আকর্ষণ সৃষ্টি করেছে।
এবারের মেগা ফাইনালে মুখোমুখি হচ্ছে বোয়ালমারী বনাম কাশিয়ানী দল। দুই দলের মধ্যকার এই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলাকে ঘিরে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে।
আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য জনাব সেলিমুজ্জামান মোল্লার। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান বাপ্পির।
স্থানীয় পর্যায়ে খেলাধুলার প্রসার, তরুণদের খেলাধুলায় উৎসাহিত করা এবং সামাজিক সম্প্রীতি জোরদারে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক গণসংবাদ
Theme Customized By Shakil IT Park