1. admin@dainikgonosongbad.com : admin : Dr Md Shahin Molla
  2. g.a.monir87@gmail.com : G A Monir : G A Monir
  3. sabuj24news@gmail.com : G M Sabuj : G M Sabuj
  4. masud.khondoker.parulia@gmail.com : Md Masud : Md Masud
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সালথায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার কিডনি রোগীর ১ লাখ টাকা মেরে দিয়ে উল্টো সাংবাদিকদের নামে মামলা! কাশিয়ানীতে তোলপাড় সালথায় পূর্ব শত্রুতার জেরে বসতঘরে চুরি ও ভাংচুরের অভিযোগ ফরিদপুরের আলফাডাঙ্গায় ২ হাজার ৬৫০ কৃষকের মাঝে  বিনামূল্যে সার ও বীজ বিতরণ ফরিদপুরের আলফাডাঙ্গার বিএনপি নেতা খোকনের  বহিষ্কারাদেশ প্রত্যাহার ফরিদপুরের আলফাডাঙ্গা প্রেসক্লাবের নবনির্বাচিত  কমিটির শপথ গ্রহণ টানা সহিংসতার পর স্বাভাবিক হতে শুরু করেছে গোপালগঞ্জ: ৩৬ ঘণ্টা পর মহাসড়কে যান চলাচল শুরু মুকসুদপুরে অস্ত্র উদ্ধার সাহসিকতা ও পেশাদারিত্বের জন্য সর্বোচ্চ পুরস্কার পাচ্ছে সালথা ওসি ফরিদপুরের আলফাডাঙ্গায় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর এক মণ দুধ দিয়ে গোসল স্বামীর দিনভর উত্তাল গোপালগঞ্জ

সালথায় পূর্ব শত্রুতার জেরে বসতঘরে চুরি ও ভাংচুরের অভিযোগ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ৫৫ বার পঠিত

সালথায় পূর্ব শত্রুতার জেরে বসতঘরে চুরি ও ভাংচুরের অভিযোগ

মো: রাকিবুল ইসলাম , সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় পূর্ব শত্রুতার জেরে বসত ঘরে হামলা চালিয়ে ভাংচুর ও চুরির অভিযোগ পাওয়া গেছে। হামলাকারীরা ঘরের তালা ভেঙে নগদ টাকা গহনাসহ দামী মালামাল চুরি করে নিয়ে যায় এবং ঘরের মালামাল ভাংচুর করে। রবিবার (২২ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার আটঘর ইউনিয়নের ছোট বাবুইখোলা গ্রামে মোবারক মুন্সির বাড়িতে হামলা ও চুরির এই ঘটনা ঘটে।

এই বিষয়ে সালথা থানায় একটি অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগীরা। পূর্ব শত্রুতার জেরে বসতঘরে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাটের বিষয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে

ভুক্তভোগী পরিবার ও অভিযোগ সূত্রে জানা যায়, পার্শ্ববর্তী ভাঙ্গা উপজেলার বাসিন্দা ইয়াসিন শেখের পুত্র সেকেন শেখ (৫৫) বর্তমানে ছোট বাবুইখোলা গ্রামে বসবাস করছেন। বিভিন্ন সময়ে তিনি একাধিক বিবাহ করেন এবং তুচ্ছ বিষয় নিয়ে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করেন। সেকেন শেখের সাথে মোবারক মুন্সির স্থানীয় দলপক্ষ ও সালিশ বৈঠক নিয়ে পূর্ব থেকেই শত্রুতা চলে আসছিলো।

রবিবার মোবারক মুন্সির পরিবার বেড়াতে গেলে বাড়ি ফাঁকা হয়ে যায়। এই সুযোগে সেকেন শেখের নেতৃত্বে ৮/১০ জনের একটি দল রাতের বেলায় মোবারক মুন্সির বাড়িতে খোঁজ খবর নেয়। সুযোগ বুঝে ঘরের তালা ভেঙে নগদ টাকা, গহনাসহ দামী মালামাল চুরি করে নিয়ে যায়। এসময় তারা ঘরের আসবাবপত্র ও মালামাল ভাংচুর করে। বিষয়টি স্থানীয়রা টের পেলে সেকেন শেখ দ্রুত দ্রুত সটকে পড়ে।

এই বিষয়ে অভিযুক্ত সেকেন শেখ বলেন, আমি অসুস্থ মানুষ। আমাকে কয়েকদিন আগে কুপিয়ে আহত করেছে, আমি কিভাবে চুরি করবো। গতরাতেও আমাদের এলাকায় চুরি হইছে, সেগুলো কে করেছে। মুলতঃ ওরা আমাকে হয়রানি করার জন্যই এই সমস্ত অভিযোগ করছে।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবুলুর রহমান খান জানান, চুরির বিষয়ে আমরা একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক গণসংবাদ
Theme Customized By Shakil IT Park