1. admin@dainikgonosongbad.com : admin : Dr Md Shahin Molla
  2. g.a.monir87@gmail.com : G A Monir : G A Monir
  3. sabuj24news@gmail.com : G M Sabuj : G M Sabuj
  4. masud.khondoker.parulia@gmail.com : Md Masud : Md Masud
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফরিদপুরের আলফাডাঙ্গায় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর এক মণ দুধ দিয়ে গোসল স্বামীর দিনভর উত্তাল গোপালগঞ্জ গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর গোপালগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে দোকান ঘর ভাঙচুর  গোপালগঞ্জে বিএনপি নেতা ইলিয়াস হোসেন ফকিরের দাফন সম্পন্ন ​গোপালগঞ্জে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ৩ বিক্ষুব্ধ জনতার বাসে আগুন গোপালগঞ্জে বিশ্ব ডায়াবেটিস দিবস ও আলাচনা সভা অনুষ্ঠিত সালথায় প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা ফরিদপুরের আলফাডাঙ্গায় নাভানা ব্যাটারিজের  ‘লুমিনারি কাস্টমার সামিট’ অনুষ্ঠিত কচুয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল হিলফুল ফুজুল স্টুডেন্ট ফাউন্ডেশন

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর এক মণ দুধ দিয়ে গোসল স্বামীর

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ৪৪ বার পঠিত

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর এক মণ দুধ দিয়ে গোসল স্বামীর

মোহম্মদ আবুল বাশার, আলফাডাঙ্গা(ফরিদপুর) প্রতিনিধিঃ দীর্ঘ ১৮ বছরের দাম্পত্য জীবনের ইতি টেনে নিজেকে ‘পাপমুক্ত’ ঘোষণা করতে এক মণ দুধ দিয়ে গোসল করেছেন হোসেন মৃধা নামের এক ব্যক্তি। একই সঙ্গে এলাকাবাসীর মাঝে এক মণ মিষ্টি বিতরণ করেছেন তিনি।
বুধবার ১৮ নভেম্বর দুপুর ১২ টার দিকে আলফাডাঙ্গা উপজেলার বুড়াইচ ইউনিয়নের ফলিয়া গ্রামে নিজ বাড়িতে হোসেন মৃধা ঘটনা ঘটান।
হোসেন মৃধা ফলিয়া গ্রামের মৃত মনিহাল সারেণের ছেলে এবং পেশায় একজন প্রথম শ্রেণির মেরিন মাস্টার। ব্যতিক্রমী এই গোসল ও মিষ্টি বিতরণের খবর ছড়িয়ে পড়লে তা দেখতে তাঁর বাড়িতে স্থানীয় উৎসুক জনতার ভিড় জমে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, ১৮ বছর আগে আশরাপিয়া পিংকীকে বিয়ে করেন হোসেন মৃধা। তাঁদের সংসারে এক ছেলে ও দুই মেয়ে রয়েছে। দীর্ঘ সংসার জীবন ভালো ভাবেই চলছিল। তবে সম্প্রতি স্ত্রীর পরকীয়া সম্পর্কের বিষয়টি জানাজানি হলে পরিবারে চরম অশান্তি দেখা দেয়। একপর্যায়ে নিজের জীবনরক্ষা ও তিন সন্তানের ভবিষ্যতের কথা ভেবে স্ত্রীকে তালাক দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি।
এ বিষয়ে হোসেন মৃধা জানান, সংসারে তিনটি সন্তান থাকা সত্ত্বেও স্ত্রীর পরকীয়ার কারণে তিনি চরমভাবে অতিষ্ঠ হয়ে পড়েছিলেন। নিজের জীবন বাঁচাতে এবং সন্তানদের সুন্দর ভবিষ্যতের কথা চিন্তা করেই তিনি বিচ্ছেদের পথ বেছে নিয়েছেন। বিচ্ছেদের পর দুধ দিয়ে গোসল ও মিষ্টি বিতরণের মাধ্যমে তিনি নিজেকে পাপমুক্ত করেছেন বলেও উল্লেখ করেন।
ব্যতিক্রমী এই ঘটনাটি পুরো আলফাডাঙ্গা এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং স্থানীয় লোকজনের মাঝে এ নিয়ে নানা আলোচনা চলছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক গণসংবাদ
Theme Customized By Shakil IT Park