1. admin@dainikgonosongbad.com : admin : Dr Md Shahin Molla
  2. g.a.monir87@gmail.com : G A Monir : G A Monir
  3. sabuj24news@gmail.com : G M Sabuj : G M Sabuj
  4. masud.khondoker.parulia@gmail.com : Md Masud : Md Masud
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
গোপালগঞ্জে বিএনপি নেতা ইলিয়াস হোসেন ফকিরের দাফন সম্পন্ন ​গোপালগঞ্জে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ৩ গোপালগঞ্জে বিশ্ব ডায়াবেটিস দিবস ও আলাচনা সভা অনুষ্ঠিত সালথায় প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা ফরিদপুরের আলফাডাঙ্গায় নাভানা ব্যাটারিজের  ‘লুমিনারি কাস্টমার সামিট’ অনুষ্ঠিত কচুয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল হিলফুল ফুজুল স্টুডেন্ট ফাউন্ডেশন ফরিদপুরের আলফাডাঙ্গায়  জাতীয় সমবায় দিবস পালিত সালথায় বর্ণাঢ্য আ‌য়োজ‌নে জাতীয় সমবায় দিবস-২০২৬ পালিত কাশিয়ানীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, বর্ণাঢ্য র‍্যালিতে রাজনৈতিক ও প্রশাসনিক ব্যক্তিবর্গের অংশগ্রহণ কচুয়াতে প্রয়াত শিমুলের স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

গোপালগঞ্জে বিএনপি নেতা ইলিয়াস হোসেন ফকিরের দাফন সম্পন্ন

  • প্রকাশের সময় : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • ২৫ বার পঠিত

গণসংবাদ, রিপোর্টার: গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার রাঘদি ইউনিয়ন বিএনপির সদস্য সচিব ইলিয়াস হোসেন ফকিরের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। আজ শনিবার (১৪ নভেম্বর) সকাল ১০টায় নিজ গ্রাম বড়দিয়ার একটি খোলা মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়।

জানাজায় মুকসুদপুর উপজেলা বিএনপি’র সভাপতি আব্দুস সালাম খান, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম রাজু’সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সামাজিক ব্যক্তিত্ব এবং সর্বস্তরের মানুষ অংশ নেন।

এর আগে গত শুক্রবার সকালে মুকসুদপুরের বড়ইতলায় স্থানীয় সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের গাড়িবহরে একটি প্রতিবাদ সভায় যোগ দেওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন ইলিয়াস হোসেন। পথিমধ্যে ডলফিন পরিবহনের একটি যাত্রীবাহী বাস সামনে থাকা ধানবোঝাই একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।

পুলিশ ও স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। একজন কর্মীবান্ধব ও সদালাপী নেতার আকস্মিক এই প্রয়াণে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক গণসংবাদ
Theme Customized By Shakil IT Park