1. admin@dainikgonosongbad.com : admin : Dr Md Shahin Molla
  2. g.a.monir87@gmail.com : G A Monir : G A Monir
  3. masud.khondoker.parulia@gmail.com : Md Masud : Md Masud
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফরিদপুরের আলফাডাঙ্গায় নাভানা ব্যাটারিজের  ‘লুমিনারি কাস্টমার সামিট’ অনুষ্ঠিত কচুয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল হিলফুল ফুজুল স্টুডেন্ট ফাউন্ডেশন ফরিদপুরের আলফাডাঙ্গায়  জাতীয় সমবায় দিবস পালিত সালথায় বর্ণাঢ্য আ‌য়োজ‌নে জাতীয় সমবায় দিবস-২০২৬ পালিত কাশিয়ানীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, বর্ণাঢ্য র‍্যালিতে রাজনৈতিক ও প্রশাসনিক ব্যক্তিবর্গের অংশগ্রহণ কচুয়াতে প্রয়াত শিমুলের স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অবিলম্বে হোমিও কাউন্সিল গঠন করে হোমিও চিকিৎসাকে গতিশীল করতে বৈষম্য বিরোধী হোমিও আন্দোলন সভাপতির আহবান নাসিরনগরে যৌতুক না দেওয়ায় গৃহবধূকে হত্যা, ৮ মাসেও বিচার না পাওয়ায় মানববন্ধন জাতীয়তাবাদী ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হলেন আতিকুল ইসলাম মানিক কাশিয়ানীতে জাতীয় যুব দিবস পালিত

ফরিদপুরের আলফাডাঙ্গায়  জাতীয় সমবায় দিবস পালিত

  • প্রকাশের সময় : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
  • ৪৭ বার পঠিত

ফরিদপুরের আলফাডাঙ্গায়  জাতীয় সমবায় দিবস পালিত

মোহম্মদ আবুল বাশার, আলফাডাঙ্গা(ফরিদপুর) প্রতিনিধিঃ ‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের আলফাডাঙ্গায় নানা কর্মসূচির মধ্য দিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে।
রোববার ৮ নভেম্বর সকাল ১০ টায় দিবসটি  উপলক্ষে  উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়।

পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা,শ্রেষ্ঠ সমবায়িদের পুরস্কার  বিতরণী  অনুষ্ঠানের আয়োজন  করা হয়।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ জুবায়ের হাবিব।
উপজেলা সমবায় কর্মকর্তা মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ কে এম রায়হানুর রহমান,পৌর বিএনপি’র সভাপতি মোঃরবিউল হক রিপন,উপজেলা মৎস্য কর্মকর্তা তরুণ বসু, আলফাডাঙ্গা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সোহেল  সরোয়ার।

আলোচনা সভায় বক্তারা বলেন, সমবায় হচ্ছে সম্মিলিত উদ্যোগ,পারস্পরিক সহযোগিতা ও ঐক্যবদ্ধ প্রচেষ্টার একটি কার্যকর মাধ্যম। সমবায়ের মাধ্যমে ক্ষুদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীকে সংগঠিত করে আর্থিকভাবে স্বাবলম্বী করা সম্ভব। দেশের অর্থনৈতিক উন্নয়ন, দারিদ্র্য বিমোচন ও কর্মসংস্থান সৃষ্টিতে সমবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ জন্য সমবায় সমিতিগুলোকে আরও গতিশীল, স্বচ্ছ ও জবাবদিহি মূলকভাবে  পরিচালনার  ওপর  গুরুত্বারোপ  করেন তাঁরা।

বক্তারা আরও বলেন, সমবায়ের মূল শক্তি হলো পারস্পরিক বিশ্বাস, ঐক্য ও সহযোগিতা। সমবায়ের সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে সমিতির সদস্যদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি সমবায়ভিত্তিক উদ্যোগের মাধ্যমে স্থানীয় পর্যায়ে উদ্যোক্তা সৃষ্টি ও অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণের সুযোগ রয়েছে।পাশাপাশি  সমবায়  খাতে  বিভিন্ন  ক্ষেত্রে  অবদান ও কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেওয়া হয়।

এ সময় গ্রাম বাংলা ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এর সভাপতি মোঃ রেজওয়ান আহমেদ,এশিয়া  ঋণদান  সমবায় সমিতি লিঃ এর সভাপতি  মোঃ তাজমিনউর  রহমান তুহিন,আস্থা ক্ষুদ্র ব্যবসায়ী সমিতি লিঃ এর সভাপতি মোঃ মুজাহিদ মৃধা, উপজেলার  বিভিন্ন  দপ্তরের  কর্মকর্তা,বিভিন্ন সমবায় সমিতির প্রতিনিধি ও সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় বিভাগের যৌথ আয়োজনে দিবসটি উদযাপন করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক গণসংবাদ
Theme Customized By Shakil IT Park