1. admin@dainikgonosongbad.com : admin : Dr Md Shahin Molla
  2. g.a.monir87@gmail.com : G A Monir : G A Monir
  3. masud.khondoker.parulia@gmail.com : Md Masud : Md Masud
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
অবিলম্বে হোমিও কাউন্সিল গঠন করে হোমিও চিকিৎসাকে গতিশীল করতে বৈষম্য বিরোধী হোমিও আন্দোলন সভাপতির আহবান নাসিরনগরে যৌতুক না দেওয়ায় গৃহবধূকে হত্যা, ৮ মাসেও বিচার না পাওয়ায় মানববন্ধন জাতীয়তাবাদী ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হলেন আতিকুল ইসলাম মানিক কাশিয়ানীতে জাতীয় যুব দিবস পালিত ফরিদপুরের আলফাডাঙ্গায় যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত চীনের ওয়াং চাও এখন আরিফ ইসলাম, বিয়ে করেছেন ফরিদপুরের কলেজ ছাত্রীকে গোপালগঞ্জের নেতাকর্মীদের অংশগ্রহণে ঢাকা-বরিশাল লংমার্চ, ভাটিয়াপাড়ায় ১১ দলীয় ঐক্যের পথসভা সালথায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জনসমাবেশ ও র‍্যালি আলফাডাঙ্গায় জাতীয় বিশ্ব হাত ধোয়া ও নিরাপদ সড়ক দিবস পালিত কাশিয়ানীতে মাদক বিক্রির স্থান ভাগাভাগি নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৪

অবিলম্বে হোমিও কাউন্সিল গঠন করে হোমিও চিকিৎসাকে গতিশীল করতে বৈষম্য বিরোধী হোমিও আন্দোলন সভাপতির আহবান

  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬
  • ২৯ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

হোমিও চিকিৎসার স্থবিরতা কাটিয়ে গতিশীল ও কার্যকর করা। বিশ্বের সাথে এদেশেও দীর্ঘদিন ধরে হোমিও চিকিৎসা মানুষের গ্রহনযোগ্যতা পেয়ে ১৯৬৫ সাল থেকে সরকারি স্বাস্থ্য সেবায় আইনী অধিকার প্রাপ্ত। স্বাধীনতা উত্তর “বাংলাদেশ হোমিও বোর্ড পুনর্গঠন, অর্ডিন্যান্স -৮৩,সর্বশেষ বাংলাদেশ হোমিও চিকিৎসা শিক্ষা আইন -২০২৩ “এর মাধ্যমে সুরক্ষিত। এতদ স্বত্বেও এ পেশাকে ক্ষতিগ্রস্ত, সংকুচিত ও বাধাগ্রস্থ করতে একটা মহল চেষ্টা অব্যহত রেখেছে – ফলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অনুমোদিত সরকারি হোমিও প্রকল্পের পূর্ণ বাস্তবায়ন হয়নি, মিরপুরে সরকারি হোমিও মেডিকেল ডিগ্রি কলেজ১০০ বেডেড হাসপাতাল নির্মাণ হলেও পর্যাপ্ত জনবল ও আর্থিক বরাদ্দ না থাকায় জনসেবা বিঘ্নিত, রিসার্চ সেন্টার, খুলনা,রাজশাহী ও চট্টগ্রামে সরকারি হোমিও ডিপ্লোমা মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণ হয়নি, এএমসি আওতায় হোমিও মেডিকেল অফিসার দের রাজস্ব খাতে স্থানান্তর বা প্রকল্পের মেয়াদ বৃদ্ধি হয়নি, সহকারী মেডিকেল অফিসার এর ৯০ টি পদে ডি এইচ এম এস ডাক্তার নিয়োগ হয়নি, হোমিও চিকিৎসা শিক্ষা আইন- ২০২৩ সালে মহান জাতীয় সংসদে পাশোত্তর গেজেট প্রকাশ হলেও আজও কাউন্সিল গঠন হয় নাই, সকল বেসরকারি পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান জাতীয় বেতনস্কেল ভুক্ত হয়ে শতভাগ বেতন -ভাতাসহ অন্যান্ন সুবিধা ভোগী হলেও আজও হোমিও মেডিকেল কলেজ শিক্ষক -কর্মকর্তা- কর্মচারীদের বেতন-ভাতা নিয়মিত রানিং স্কেলে প্রাপ্তির কার্যকর পদক্ষেপ নেই।

স্বাস্থ্য খাতে ৪০% রোগী হোমিও চিকিৎসা পেলেও জাতীয় স্বাস্থ্যনীতিতে উপেক্ষিত। দফায় দফায় এলোপ্যাথিক চিকিৎসক ও আনুসংগিক জনবল নিয়োগ দেওয়া চলছে কিন্তু কাংখিত লক্ষ্য অর্জিত হচ্ছে না, সহজলোভ্য জনপ্রিয় এ চিকিৎসার প্রসারে যথাযথ উদ্যোগ নিলে প্রধানমন্রী ও স্বাস্থ্য মন্ত্রী মহোদয় এর আন্তরিকতার সুফল জনস্বাস্থ্য রক্ষায় হোমিও চিকিৎসা আমূল-পরিবর্তন পরিবর্তন আনবে, ইনশাআল্লাহ।

অবিলম্বে হোমিও কাউন্সিল গঠনে তিনজন এম পি কে গভর্নিং বডির সদস্য মনোনয়ন দিয়ে গভর্নিং বডি গঠন ও নির্বাহী পরিষদের চেয়ারম্যান,সুপারিশপ্রাপ্তদের থেকে বিভাগীয় নিবন্ধিত চিকিৎসক দের মনোনয়ন চুড়ান্ত করণ,শিক্ষক প্রতিনিধি নির্বাচনের বাধা দূরীকরণ, অধ্যক্ষ ও মহিলা সদস্য মনোনয়ন দিয়ে নির্বাহী কমিটি গঠন করা,হোমিও কলেজ শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের বেতন-ভাতা ২০২৬ বেতনস্কেল ভুক্তি,শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অনুমোদিত সরকারি হোমিও প্রকল্পের অবশিষ্টাংশ বাস্তবায়ন,গ্রাজুয়েট ডা.দের স্নাতকোত্তর ডিগ্রি, মেডিকেল অফিসার ও ডি এইচ এম এস ডাক্তার দের পূর্বের ন্যায় গ্রাজুয়েশন ডিগ্রি অর্জন , সহকারী মেডিকেল অফিসার পদে সকল সরকারি চিকিৎসা সেবা ইউনিটে নিয়োগ এবং মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনসহ হোমিও চিকিৎসার প্রতিবন্ধকতা সৃষ্টিকারী সকল আইন অপসারণের নির্দেশনা জারি করে হোমিও চিকিৎসাকে কাজে লাগিয়ে স্বাস্থ্যসেবার কাংখিত লক্ষ্য অর্জনে উদ্যোগ নিতে স্বাস্থ্য মন্ত্রনালয় সহ সংশ্লিষ্ট বিভাগকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি।

প্রিন্সিপাল(এক্স) ডা. মুন্সী মোজাম্মেল হক
সভাপতি
বৈষম্য বিরোধী হোমিও আন্দোলন বাংলাদেশ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক গণসংবাদ
Theme Customized By Shakil IT Park