1. admin@dainikgonosongbad.com : admin : Dr Md Shahin Molla
  2. g.a.monir87@gmail.com : G A Monir : G A Monir
  3. masud.khondoker.parulia@gmail.com : Md Masud : Md Masud
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কাশিয়ানীতে জাতীয় যুব দিবস পালিত ফরিদপুরের আলফাডাঙ্গায় যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত চীনের ওয়াং চাও এখন আরিফ ইসলাম, বিয়ে করেছেন ফরিদপুরের কলেজ ছাত্রীকে গোপালগঞ্জের নেতাকর্মীদের অংশগ্রহণে ঢাকা-বরিশাল লংমার্চ, ভাটিয়াপাড়ায় ১১ দলীয় ঐক্যের পথসভা সালথায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জনসমাবেশ ও র‍্যালি আলফাডাঙ্গায় জাতীয় বিশ্ব হাত ধোয়া ও নিরাপদ সড়ক দিবস পালিত কাশিয়ানীতে মাদক বিক্রির স্থান ভাগাভাগি নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৪ কাশিয়ানীতে কবর থেকে ২ বছরের শিশুর লাশ উত্তোলন আলফাডাঙ্গায় ভয়াবহ অগ্নিকাণ্ড পুড়ে ছাই সাড়ে ৩ হাজার মণ পাট ফরিদপুরের আলফাডাঙ্গায় পূজামণ্ডপ পরিদর্শন করেন পৌর মেয়র প্রার্থী বিএনপির সভাপতি আব্দুল মান্নান মিয়া আব্বাস

ফরিদপুরের আলফাডাঙ্গায় যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • প্রকাশের সময় : রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ৪০ বার পঠিত

ফরিদপুরের আলফাডাঙ্গায় যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মোহম্মদ আবুল বাশার, আলফাডাঙ্গা(ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের আলফাডাঙ্গায় ৩১ অক্টোবর শনিবার বিকালে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা ও পৌর যুবদলের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ও ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম নাসির।
আলফাডাঙ্গা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক
মোঃ লিটন মোল্যার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি মোঃ আব্দুল মান্নান মিয়া আব্বাস, পৌর বিএনপির সভাপতি মোঃ রবিউল হক রিপন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ নুরুজ্জামান খসরু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হাসিবুল হাসান হাসিব, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ মনিরুজ্জামান মনির ও আইনবিষয়ক সম্পাদক অ্যাডঃ হেমায়েত হোসেন।
এছাড়া উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ ইস্রাফিল মোল্যা, যুগ্ম আহ্বায়ক মোঃ আমিনুর রহমান, প্রচার সম্পাদক কামরুজ্জামান কদর, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক কামরুল ইসলাম দাউদ।
অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন আলফাডাঙ্গা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ নিয়ামত হোসেন পারভেজ ও মোঃ শাহরিয়ার হাবিব।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি আলফাডাঙ্গা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে খন্দকার নাসিরুল ইসলাম নাসির যুবদলের গৌরবোজ্জ্বল অতীত ও ঐতিহ্যের কথা স্মরণ করেন। তিনি আগামী দিনে দেশ ও জাতির কল্যাণে যুবদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। যুবদলের নেতাকর্মীদের সংগঠনের ঐতিহ্য ও আদর্শ ধারণ করে সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। দেশ ও জাতির কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার পাশাপাশি সংগঠনের শক্তি ও ঐক্য ধরে রাখতে হবে। আলফাডাঙ্গা উপজেলা ও পৌর যুবদলের যৌথ আয়োজনে অনুষ্ঠিত কর্মসূচিতে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সমর্থকেরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক গণসংবাদ
Theme Customized By Shakil IT Park