1. admin@dainikgonosongbad.com : admin : Dr Md Shahin Molla
  2. g.a.monir87@gmail.com : G A Monir : G A Monir
  3. masud.khondoker.parulia@gmail.com : Md Masud : Md Masud
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কাশিয়ানীতে কবর থেকে ২ বছরের শিশুর লাশ উত্তোলন আলফাডাঙ্গায় ভয়াবহ অগ্নিকাণ্ড পুড়ে ছাই সাড়ে ৩ হাজার মণ পাট ফরিদপুরের আলফাডাঙ্গায় পূজামণ্ডপ পরিদর্শন করেন পৌর মেয়র প্রার্থী বিএনপির সভাপতি আব্দুল মান্নান মিয়া আব্বাস কাশিয়ানীতে বালু উত্তোলনের অভিযোগ, কৃষিজমি ক্ষতির আশঙ্কা মুকসুদপুরে শহীদ মুক্তিযোদ্ধার মৃত্যুর সাত বছর পরে জন্ম নিয়েও সন্তান পরিচয়ে খাচ্ছে ভাতা বাংলাদেশে উন্নয়নের ধারা শুরু হয়েছে- শামা ওবায়েদ সালথায় অগ্নিকাণ্ডে ৩ দোকান ভস্মীভূত, প্রায় ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি  সালথায় যুবদলের নবগঠিত উপজেলা কমিটির আনন্দ মিছিল দুই যুগ পর সালথায় যুবদলের কমিটি: আহ্বায়ক আশরাফ, সদস্য সচিব এনায়েত কাশিয়ানীতে আট দলীয় ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল, পুরস্কার হিসেবে থাকছে মোটরসাইকেল ও ফ্রিজ

আলফাডাঙ্গায় ভয়াবহ অগ্নিকাণ্ড পুড়ে ছাই সাড়ে ৩ হাজার মণ পাট

  • প্রকাশের সময় : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
  • ৪০ বার পঠিত

আলফাডাঙ্গায় ভয়াবহ অগ্নিকাণ্ড পুড়ে ছাই সাড়ে ৩ হাজার মণ পাট

মোহম্মদ আবুল বাশার,আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বুড়াইচ ইউনিয়নের ফলিয়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮ টি পাটের গুদাম ও একটি কাঁচামালের আড়ত পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৩ হাজার ৫০০ মণ পাট ও বিপুল পরিমাণ কাঁচামাল পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, এ ঘটনায় কোটি টাকারও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে।
শনিবার ২৪ অক্টোবর সন্ধ্যায় ফলিয়া বাজারের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের পাটের গুদাম ও কাঁচামালের আড়তে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতায় ব্যবসা প্রতিষ্ঠান গুলোর মালামাল রক্ষা করা সম্ভব হয়নি।
খবর পেয়ে স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা আগুন নেভানোর চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে আলফাডাঙ্গা ও পার্শ্ববর্তী বোয়ালমারী ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে যৌথভাবে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা অগ্নিকাণ্ডে মাসুদ মণ্ডলের ৭০০ মণ, পবন বেগের দুটি দোকানের ১ হাজার ৫০০ মণ, ফিরোজ মেম্বারের ৫০০ মণ, হাদী মণ্ডলের ৪০০ মণ, ইমরুলের ২০০ মণ এবং জুয়েলের ২০০ মণ পাট পুড়ে গেছে। এ ছাড়া কালাম নামে এক কাঁচামালের আড়তদারের ২ গাড়ি আলু আগুনে পুড়ে সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, পাটের মৌসুমকে কেন্দ্র করে গুদামগুলোতে বিপুল পরিমাণ পাট ও অন্যান্য পণ্য মজুত করা হয়েছিল। হঠাৎ আগুনে তাদের দীর্ঘদিনের ব্যবসা ও পুঁজি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেকে এই ক্ষতি কীভাবে কাটিয়ে উঠবেন, তা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন। ঘটনাস্থলে আলফাডাঙ্গা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সোহেল সারোয়ার পরিদর্শন করেন।
প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে আগুনের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চূড়ান্ত তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।
স্থানীয়দের আশঙ্কা, দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব না হলে বাজারের আরও অনেক দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে যাওয়ার ঝুঁকি ছিল।
ভয়াবহ এ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা তাদের লোকসান কাটিয়ে উঠতে সরকারি সহায়তা ও আর্থিক প্রণোদনার দাবি জানিয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক গণসংবাদ
Theme Customized By Shakil IT Park