1. admin@dainikgonosongbad.com : admin : Dr Md Shahin Molla
  2. g.a.monir87@gmail.com : G A Monir : G A Monir
  3. masud.khondoker.parulia@gmail.com : Md Masud : Md Masud
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কাশিয়ানীতে আট দলীয় ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল, পুরস্কার হিসেবে থাকছে মোটরসাইকেল ও ফ্রিজ একক অভিনয়ে জেলা পর্যায়ের প্রথম হয়েছে ক্ষুদে শিক্ষার্থী  রফিকুল ইসলাম  কাশিয়ানী ১০০ শয্যা হাসপাতালে ডেঙ্গু-যক্ষ্মা-কলেরা পরীক্ষা ফ্রি সালথায় ডিম খাওয়া নিয়ে বিরোধে প্রাণ গেলো কৃষকের রামদিয়া ক্লিনিকে প্রসূতির মৃত্যুর পর টাকায় মীমাংসার চেষ্টা দৈনিক রানারের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনে আলফাডাঙ্গা প্রেসক্লাব কাশিয়ানীতে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস ও আলোচনা সভা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আলফাডাঙ্গায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত মিথ্যাচারের প্রতিবাদে আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সভাপতির সংবাদ সম্মেলন

দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আলফাডাঙ্গায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
  • ৬০ বার পঠিত

দুর্গাপূজা উদযাপন উপলক্ষে
আলফাডাঙ্গায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক ঃ আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন-২০২৬ উপলক্ষে ফরিদপুরের আলফাডাঙ্গায় প্রস্তুতিমূলক সভা করেছে উপজেলা প্রশাসন।

সোমবার বেলা ১১টায় উপজেলা হলরুমে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জোবায়ের হাবিব।
উপজেলা প্রশাসন আয়োজনে সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি মোঃ আব্দুল মান্নান আব্বাস, সাধারণ সম্পাদক নুর জামাল খসরু, পৌর বিএনপির সভাপতি মোঃ রবিউল হক রিপন, উপজেলা পূজা উৎযাপন পরিষদের সভাপতি প্রভাষক প্রবির কুমার বিশ্বাস,পূজা উৎযাপন ফ্রন্টের সভাপতি মানবেন্দ্র সাহা।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে এম রায়হানুর রহমান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ নিয়াজ মোস্তফী চৌধুরী, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ প্রভাস চন্দ্র সেন, কৃষি কর্মকর্তা তুষার সাহা।
আলোচনায় বক্তারা শারদীয় দুর্গাপূজায় আইনশৃংখলা বজায় রাখতে সার্বাত্নক প্রস্তুতির কথা জানান।
এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের প্রতিনিধি, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, এবং ৪৩ টি মন্দির কমিটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক গণসংবাদ
Theme Customized By Shakil IT Park