1. admin@dainikgonosongbad.com : admin : Dr Md Shahin Molla
  2. g.a.monir87@gmail.com : G A Monir : G A Monir
  3. masud.khondoker.parulia@gmail.com : Md Masud : Md Masud
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সালথায় মুরগি নিয়ে বিরোধ প্রাণ গেলো গৃহবধূর ফরিদপুরের সালথা উপজেলার এনসিপির সদস্য সচিব কে প্রাণ নাশের হুমকি মধুখালিতে নৌকাবাইচ ও মাদক বিরোধী কনসার্ট অনুষ্ঠিত ফুটবল তারকাদের আবেগঘন বার্তা ও মেসির বিদায়ে সাবেক সতীর্থ ৫১তম বিশেষ বিসিএসের আবেদন শুরু আলফাডাঙ্গায় খান বাহাদুর জমিদার বাড়ী ও সাবেক কাউন্সিলর এর ভাড়িতে হামলা ভাংচুরের ঘটনা ঘটছে পদার্থবিজ্ঞানে এককভাবে নোবেল পেলেন ফ্রান্সিস হালজেন কাশিয়ানীতে মামলা ১২১ “শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে” স্লোগানে সড়ক অবরোধ গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় মধুমতি নদী থেকে অজ্ঞাতনামা ব্যক্তির মৃতদেহ উদ্ধার সাবেক যুবলীগ নেতার রাজনীতি থেকে সরে আসার ঘোষণা, বিএনপিতে যোগ দেয়ার ইচ্ছা প্রকাশ

মধুখালিতে নৌকাবাইচ ও মাদক বিরোধী কনসার্ট অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
  • ৪৭ বার পঠিত

মধুখালিতে নৌকাবাইচ ও মাদক বিরোধী কনসার্ট অনুষ্ঠিত

মো: রাকিবুল ইসলাম ঃ “মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়ি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ফরিদপুরের মধুখালীতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা ও মাদকবিরোধী কনসার্ট অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (৭ অক্টোবর) বিকালে উপজেলার কামারখালী ব্রিজ সংলগ্ন গড়াই নদীতে জমকালো এই নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।এছাড়াও পাশেই কামারখালি বাজারে মাদক বিরোধী কনসার্ট অনুষ্ঠিত হয়। নৌকাবাইচ ও কনসার্ট ঘিরে নদীর দুই পাড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. মাজহারুল ইসলাম।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজি

আয়োজক কমিটির প্রধান মধুখালী উপজেলা নির্বাহী অফিসার মাসুদুর রহমান সাংবাদিকদের জানান, দীর্ঘদিন পর মধুখালিতে নৌকাবাইচের আয়োজন করা হয়েছে। পাশাপাশি মাদকবিরোধী সচেতনতা তৈরির লক্ষ্যে অনুষ্ঠিত হবে মাদকবিরোধী কনসার্ট। তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখা এবং একটি মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে জনসচেতনতা বৃদ্ধিই এ আয়োজনের মূল উদ্দেশ্য। আজকের অনুষ্ঠান ঘিরে নদীর দুইপাড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। নৌকাবাইচ শেষে প্রধান অতিথি বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন।

মধুখালি উপজেলা নির্বাহী অফিসার মাসুদুর রহমানের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পথিক দত্ত, উপজেলা বিএনপির সভাপতি শাহাবুদ্দিন আহমেদ সতেজ, সাধারণ সম্পাদক আব্দুল আলী মানিক, কামারখালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাকিব হোসেন চৌধুরী ইরান, মধুখালি উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. মিজানুর রহমান সরদার প্রমুখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক গণসংবাদ
Theme Customized By Shakil IT Park