1. admin@dainikgonosongbad.com : admin : Dr Md Shahin Molla
  2. g.a.monir87@gmail.com : G A Monir : G A Monir
  3. sabuj24news@gmail.com : G M Sabuj : G M Sabuj
  4. masud.khondoker.parulia@gmail.com : Md Masud : Md Masud
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফরিদপুরের আলফাডাঙ্গা প্রেসক্লাবের নবনির্বাচিত  কমিটির শপথ গ্রহণ টানা সহিংসতার পর স্বাভাবিক হতে শুরু করেছে গোপালগঞ্জ: ৩৬ ঘণ্টা পর মহাসড়কে যান চলাচল শুরু মুকসুদপুরে অস্ত্র উদ্ধার সাহসিকতা ও পেশাদারিত্বের জন্য সর্বোচ্চ পুরস্কার পাচ্ছে সালথা ওসি ফরিদপুরের আলফাডাঙ্গায় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর এক মণ দুধ দিয়ে গোসল স্বামীর দিনভর উত্তাল গোপালগঞ্জ গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর গোপালগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে দোকান ঘর ভাঙচুর  গোপালগঞ্জে বিএনপি নেতা ইলিয়াস হোসেন ফকিরের দাফন সম্পন্ন ​গোপালগঞ্জে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ৩ বিক্ষুব্ধ জনতার বাসে আগুন গোপালগঞ্জে বিশ্ব ডায়াবেটিস দিবস ও আলাচনা সভা অনুষ্ঠিত

মুকসুদপুরে অস্ত্র উদ্ধার সাহসিকতা ও পেশাদারিত্বের জন্য সর্বোচ্চ পুরস্কার পাচ্ছে সালথা ওসি

  • প্রকাশের সময় : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
  • ৪৪ বার পঠিত

মুকসুদপুরে অস্ত্র উদ্ধার

সাহসিকতা ও পেশাদারিত্বের জন্য সর্বোচ্চ পুরস্কার পাচ্ছে সালথা ওসি

সালথা,ফরিদপুর প্রতিনিধি।

গোপালগঞ্জের মুকসুদপুরে থানা ভবনে অগ্নিসংযোগের ঘটনার পর উদ্ভূত ঝুঁকিপূর্ণ পরিস্থিতি মোকাবিলা এবং অস্ত্র উদ্ধারে সাহসিকতা ও পেশাদারিত্বের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে ফরিদপুরের সালথা থানা পুলিশের একটি দল। এ অভিযানে নেতৃত্ব দেওয়ায় সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খানসহ তাঁর টিমকে সর্বোচ্চ পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে।

জানা গেছে, দেশের সমসাময়িক আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং দেশব্যাপী লকডাউনকে কেন্দ্র করে সৃষ্ট অস্থিতিশীলতার মধ্যে গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) গোপালগঞ্জের মুকসুদপুর থানায় দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করে। এতে থানা ভবন ক্ষতিগ্রস্ত হয় এবং নিরাপত্তা পরিস্থিতির অবনতি ঘটে।

এমন প্রতিকূল ও ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে দায়িত্ব পালনের পাশাপাশি অস্ত্র উদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সালথা থানার ওসি মো. বাবলুর রহমান খানের নেতৃত্বাধীন পুলিশ দল। তাঁদের সাহসিকতা, দায়িত্ববোধ, সমন্বয় ও পেশাদারিত্বে পুলিশের কার্যক্রমে ইতিবাচক দৃষ্টান্ত তৈরি হয়েছে।

এমন দুঃসাহসিক ও দায়িত্বশীল ভূমিকার স্বীকৃতিস্বরূপ ওসি মো. বাবলুর রহমান খানসহ তাঁর টিমকে সর্বোচ্চ পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

পুলিশ সদস্যদের এমন সাহসিকতা ও পেশাদারিত্ব আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালনে অন্যদেরও অনুপ্রাণিত করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক গণসংবাদ
Theme Customized By Shakil IT Park