1. admin@dainikgonosongbad.com : admin : Dr Md Shahin Molla
  2. g.a.monir87@gmail.com : G A Monir : G A Monir
  3. sabuj24news@gmail.com : G M Sabuj : G M Sabuj
  4. masud.khondoker.parulia@gmail.com : Md Masud : Md Masud
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফরিদপুরের আলফাডাঙ্গায় ২ হাজার ৬৫০ কৃষকের মাঝে  বিনামূল্যে সার ও বীজ বিতরণ ফরিদপুরের আলফাডাঙ্গার বিএনপি নেতা খোকনের  বহিষ্কারাদেশ প্রত্যাহার ফরিদপুরের আলফাডাঙ্গা প্রেসক্লাবের নবনির্বাচিত  কমিটির শপথ গ্রহণ টানা সহিংসতার পর স্বাভাবিক হতে শুরু করেছে গোপালগঞ্জ: ৩৬ ঘণ্টা পর মহাসড়কে যান চলাচল শুরু মুকসুদপুরে অস্ত্র উদ্ধার সাহসিকতা ও পেশাদারিত্বের জন্য সর্বোচ্চ পুরস্কার পাচ্ছে সালথা ওসি ফরিদপুরের আলফাডাঙ্গায় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর এক মণ দুধ দিয়ে গোসল স্বামীর দিনভর উত্তাল গোপালগঞ্জ গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর গোপালগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে দোকান ঘর ভাঙচুর  গোপালগঞ্জে বিএনপি নেতা ইলিয়াস হোসেন ফকিরের দাফন সম্পন্ন

ফরিদপুরের আলফাডাঙ্গার বিএনপি নেতা খোকনের  বহিষ্কারাদেশ প্রত্যাহার

  • প্রকাশের সময় : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ৩৫ বার পঠিত

ফরিদপুরের আলফাডাঙ্গার বিএনপি নেতা খোকনের  বহিষ্কারাদেশ প্রত্যাহার

মোহম্মদ আবুল বাশার, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা বিএনপি’র সাবেক সহসভাপতি মোঃ খোশবুর রহমান খোকনের দলীয় বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।

গত ২১  নভেম্বর’২৬ থেকে তাঁর ওপর আরোপিত বহিষ্কারাদেশ  প্রত্যাহার করে তাঁকে দলের প্রাথমিক সদস্য হিসেবে স্বাভাবিক সাংগঠনিক কার্যক্রম পরিচালনার  অনুমতি  দেওয়া হয়েছে। ফরিদপুর জেলা বিএনপির  এক  বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয় মোঃ খোশবুর রহমান খোকনের আবেদনের পরিপ্রেক্ষিতে তাঁর ওপর থাকা দলীয় বহিষ্কারাদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁকে দলের আদর্শ, লক্ষ্য ও সাংগঠনিক  শৃঙ্খলা মেনে স্বাভাবিক সাংগঠনিক কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে যৌথভাবে স্বাক্ষর করেছেন ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদাররেস  আলী ইছা ও সদস্যসচিব এ কে এম কিবরিয়া স্বপন। এ আদেশের অনুলিপি ফরিদপুর-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী খোন্দকার নাসিরুল ইসলাম নাসির এবং আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ  সম্পাদকের কাছেও পাঠানো হয়েছে।

দলীয় এ সিদ্ধান্তের পর আলফাডাঙ্গার বিএনপি নেতা কর্মীদের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। নেতাকর্মীদের প্রত্যাশা, খোশবুর রহমান খোকনের বহিষ্কারাদেশ প্রত্যাহারের মধ্য দিয়ে উপজেলা বিএনপির সাংগঠনিক ঐক্য আরও সুদৃঢ় হবে এবং দলীয় কার্যক্রমে নতুন গতি আসবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক গণসংবাদ
Theme Customized By Shakil IT Park