1. admin@dainikgonosongbad.com : admin : Dr Md Shahin Molla
  2. g.a.monir87@gmail.com : G A Monir : G A Monir
  3. masud.khondoker.parulia@gmail.com : Md Masud : Md Masud
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কাশিয়ানীতে আট দলীয় ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল, পুরস্কার হিসেবে থাকছে মোটরসাইকেল ও ফ্রিজ একক অভিনয়ে জেলা পর্যায়ের প্রথম হয়েছে ক্ষুদে শিক্ষার্থী  রফিকুল ইসলাম  কাশিয়ানী ১০০ শয্যা হাসপাতালে ডেঙ্গু-যক্ষ্মা-কলেরা পরীক্ষা ফ্রি সালথায় ডিম খাওয়া নিয়ে বিরোধে প্রাণ গেলো কৃষকের রামদিয়া ক্লিনিকে প্রসূতির মৃত্যুর পর টাকায় মীমাংসার চেষ্টা দৈনিক রানারের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনে আলফাডাঙ্গা প্রেসক্লাব কাশিয়ানীতে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস ও আলোচনা সভা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আলফাডাঙ্গায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত মিথ্যাচারের প্রতিবাদে আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সভাপতির সংবাদ সম্মেলন

আলফাডাঙ্গায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
  • ৫১ বার পঠিত

আলফাডাঙ্গায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক ঃ ফ্যামিলি কার্ড কার্যক্রমের দেশব্যাপী তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স করেছে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা প্রশাসন।

সোমবার (১২ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদের কনফারেন্স রুমে উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে ফ্যামিলি কার্ড কার্যক্রমের বিভিন্ন তথ্য উপস্থাপন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ জোবায়ের হাবিব। এসময় তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
​প্রেস কনফারেন্সে তিনি জানান, নারীর ক্ষমতায়ন, অধিকার ও অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার হিসেবে পরিবারের নারী প্রধানের নামে ‘ফ্যামিলি কার্ড’ প্রদানের কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এ কর্মসূচির আওতায় আজ ১২ অক্টোবর ২০২৬ থেকে দেশব্যাপী একযোগে খানা ও পরিবারের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে।

​চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যে ৬৬,৮১৫ জন তথ্য সংগ্রহকারী এবং ৬,৬৮১ জন সুপারভাইজারের মাধ্যমে বিশেষায়িত ট্যাবলেট ডিভাইসের সাহায্যে প্রায় ৪.৪৫ কোটি পরিবারের তথ্য সরাসরি অনলাইন ডেটাবেইজে যুক্ত করা হবে। প্রক্সি মিন্স টেস্ট (পিএমটি) স্কোরের ভিত্তিতে ৮০-৮৬০ নম্বর প্রাপ্ত (প্রথম, দ্বিতীয় ও তৃতীয় কোয়াইন্টালভুক্ত) নারী পরিবার প্রধানগণ এ ভাতার যোগ্য বিবেচিত হবেন।

​২০২৬-২৭ অর্থবছরে এ কর্মসূচির জন্য ১৪,৫০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে, যার মধ্যে নতুন ৪০ লক্ষ নারী পরিবার প্রধানকে ভাতা দেওয়া হবে। প্রদেয় ফ্যামিলি কার্ডটি ডুয়াল চিপ, কিউআর কোড ও এনএফসি সুবিধাসম্বলিত হবে, যা ‘TakaPay’ পেমেন্ট স্কিমের মাধ্যমে এটিএম, পিওএস ও এমএফএসের মাধ্যমে সরাসরি ভাতা উত্তোলনে ব্যবহার করা যাবে। পরবর্তী ৩ অর্থবছরের মধ্যে দেশের সব যোগ্য নারী পরিবার প্রধানকে এ ভাতার আওতায় আনা হবে।

প্রেস কনফারেন্সে ফ্যামিলি কার্ড সংক্রান্ত সংক্ষিপ্ত আলোচনা রাখেন, সহকারী কমিশনার ভূমি একেএম রায়হানূর রহমান, উপজেলা বিএনপির সভাপতি মো: আব্দুল মান্নান মিয়া আব্বাস, পৌর বিএনপির সভাপতি রবিউল হক রিপন।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ প্রভাস চন্দ্র সেন, কৃষি কর্মকর্তা তুষার সাহা,সমাজসেবা কর্মকর্তা ঝুমুর সরকারসহ আলফাডাঙ্গায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সংবাদ কর্মীবৃন্দ, উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ এবং ৬ টি ইউনিয়ন ও ১টি পৌর সভায় নিয়োগ কৃত গণনাকারী ও সুপার ভাইজার বৃন্দ।

কনফারেন্স শেষে নিয়োগপ্রাপ্ত গণনাকারী ও সুপার ভাইজারদের মাঝে ট্যাব বিতরণ করা হয়।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক গণসংবাদ
Theme Customized By Shakil IT Park