1. admin@dainikgonosongbad.com : admin : Dr Md Shahin Molla
  2. g.a.monir87@gmail.com : G A Monir : G A Monir
  3. masud.khondoker.parulia@gmail.com : Md Masud : Md Masud
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফরিদপুরের আলফাডাঙ্গায় পূজামণ্ডপ পরিদর্শন করেন পৌর মেয়র প্রার্থী বিএনপির সভাপতি আব্দুল মান্নান মিয়া আব্বাস কাশিয়ানীতে বালু উত্তোলনের অভিযোগ, কৃষিজমি ক্ষতির আশঙ্কা মুকসুদপুরে শহীদ মুক্তিযোদ্ধার মৃত্যুর সাত বছর পরে জন্ম নিয়েও সন্তান পরিচয়ে খাচ্ছে ভাতা বাংলাদেশে উন্নয়নের ধারা শুরু হয়েছে- শামা ওবায়েদ সালথায় অগ্নিকাণ্ডে ৩ দোকান ভস্মীভূত, প্রায় ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি  সালথায় যুবদলের নবগঠিত উপজেলা কমিটির আনন্দ মিছিল দুই যুগ পর সালথায় যুবদলের কমিটি: আহ্বায়ক আশরাফ, সদস্য সচিব এনায়েত কাশিয়ানীতে আট দলীয় ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল, পুরস্কার হিসেবে থাকছে মোটরসাইকেল ও ফ্রিজ একক অভিনয়ে জেলা পর্যায়ের প্রথম হয়েছে ক্ষুদে শিক্ষার্থী  রফিকুল ইসলাম  কাশিয়ানী ১০০ শয্যা হাসপাতালে ডেঙ্গু-যক্ষ্মা-কলেরা পরীক্ষা ফ্রি

ফরিদপুরের আলফাডাঙ্গায় পূজামণ্ডপ পরিদর্শন করেন পৌর মেয়র প্রার্থী বিএনপির সভাপতি আব্দুল মান্নান মিয়া আব্বাস

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
  • ৪৪ বার পঠিত

ফরিদপুরের আলফাডাঙ্গায় পূজামণ্ডপ পরিদর্শন করেন পৌর মেয়র প্রার্থী বিএনপির সভাপতি আব্দুল মান্নান মিয়া আব্বাস

মোহম্মদ আবুল বাশার, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের আলফাডাঙ্গায় সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ আব্দুল মান্নান মিয়া আব্বাস। তিনি পৌর সভার মেয়র পদ প্রার্থী।মঙ্গলবার ২০ অক্টোবর রাতে উপজেলা ও পৌর বিএনপি’র নেতা কর্মীদের সাথে নিয়ে পৌরসভার বিভিন্ন পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দদের সাথে কুশল বিনিময় করেন।
পাশাপাশি তিনি পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা ও উৎসব মূখর পরিবেশের খোঁজখবর নেন। পূজামণ্ডপের দায়িত্বে থাকা কমিটির হাতে ব্যক্তিগত নগদ আর্থিক অনুদান তুলে দেন। বিএনপির সভাপতি মোঃ আব্দুল মান্নান মিয়া আব্বাস বলেন, বিএনপি সব ধর্মের মানুষের ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাস করে। বিএনপি ক্ষমতায় থাকলে দেশের সব সম্প্রদায়ের মানুষ নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করতে পারে। আমরা সব সময় আপনাদের পাশে আছি ভবিষ্যতেও থাকবো।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুর জামান খসরু বলেন, বিএনপি ক্ষমতায় আছে বলেই শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ভাবে পালন করতে পারছেন। সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ন রেখে উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসব উদযাপন করছেন। আমরা আপনাদেরকে সার্বিক সহযোগিতা হাত ভবিষ্যতেও অব্যাহত রাখবো।
আসন্ন পৌরসভা নির্বাচনে তিনি বিএনপি’র সভাপতি মোঃ আব্দুল মান্নান মিয়া আব্বাস কে বিএনপি’র প্রার্থী হিসাবে সকলের মাঝে পরিচয় করিয়ে দেন।
পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র পদপ্রার্থী হাসিবুর হাসান হাসিব বলেন,বিএনপি সরকার আপনাদের চাহিদার চেয়েও ১শত কোটি টাকা বেশি অনুদান দিয়েছেন, আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে আপনাদের নিরাপত্তার পাশে আছি, যদি কোন অপ্রিতিকর ঘটনা ঘটে তাহলে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে জানাবেন, আমরা দ্রুত চলে আসবো,তিনি এ সময় বিভিন্ন পূজা কমিটির সদস্য নিকট নিজ অর্থ সহায়তা করেন। এ সময় পূজামণ্ডপ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ কামরুল ইসলাম দাউদ, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক মোঃ নেয়ামত হোসেন পারভেজ, উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মোঃ আরব আলী, উপজেলা শ্রমিকদলের সভাপতি মোঃ বেলায়েত হোসেন মিয়া,পৌর বিএনপি’র প্রচার সম্পাদক মোঃ কামরুজ্জামান কদর, বিএনপি’র সহ সাংগঠনিক সম্পাদক মোঃআরিফুজ্জামান বাচ্চু, মোঃ লিয়াকত বিশ্বাস, মোঃ নজরুল ইসলাম, উপজেলা ছাত্রদল নেতা জিসান মিয়াসহ অনেকে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক গণসংবাদ
Theme Customized By Shakil IT Park