1. admin@dainikgonosongbad.com : admin : Dr Md Shahin Molla
  2. g.a.monir87@gmail.com : G A Monir : G A Monir
  3. masud.khondoker.parulia@gmail.com : Md Masud : Md Masud
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সালথায় অগ্নিকাণ্ডে ৩ দোকান ভস্মীভূত, প্রায় ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি  সালথায় যুবদলের নবগঠিত উপজেলা কমিটির আনন্দ মিছিল দুই যুগ পর সালথায় যুবদলের কমিটি: আহ্বায়ক আশরাফ, সদস্য সচিব এনায়েত কাশিয়ানীতে আট দলীয় ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল, পুরস্কার হিসেবে থাকছে মোটরসাইকেল ও ফ্রিজ একক অভিনয়ে জেলা পর্যায়ের প্রথম হয়েছে ক্ষুদে শিক্ষার্থী  রফিকুল ইসলাম  কাশিয়ানী ১০০ শয্যা হাসপাতালে ডেঙ্গু-যক্ষ্মা-কলেরা পরীক্ষা ফ্রি সালথায় ডিম খাওয়া নিয়ে বিরোধে প্রাণ গেলো কৃষকের রামদিয়া ক্লিনিকে প্রসূতির মৃত্যুর পর টাকায় মীমাংসার চেষ্টা দৈনিক রানারের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনে আলফাডাঙ্গা প্রেসক্লাব কাশিয়ানীতে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস ও আলোচনা সভা অনুষ্ঠিত

সালথায় অগ্নিকাণ্ডে ৩ দোকান ভস্মীভূত, প্রায় ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি 

  • প্রকাশের সময় : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
  • ৩৪ বার পঠিত

সালথায় অগ্নিকাণ্ডে ৩ দোকান ভস্মীভূত, প্রায় ৪০ লাখ টাকার   ক্ষয়ক্ষতি

সালথা (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের সালথায় অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ভস্মীভূত হয়েছে। এতে অন্তত ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা। তবে ফায়ার সার্ভিসের প্রাথমিক হিসাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২০ লাখ টাকা। রবিবার (১৮ অক্টোবর) বিকেলে উপজেলার গট্টি ইউনিয়নের বড়দিয়া বাজারে অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দোকানগুলো বন্ধ থাকা অবস্থায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। প্রথমে উকিল শেখের দোকানের ভেতর থেকে কালো ধোঁয়া বের হতে দেখেন স্থানীয়রা। এরপর বাজারের মসজিদের মাইকে আগুন লাগার খবর প্রচার করেন।

পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগেই আগুনে তিনটি দোকানের মালামাল পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে রয়েছে একটি সার ও কীটনাশকের দোকান, একটি হার্ডওয়্যারের দোকান এবং একটি রাইস মিল।

সালথা ফায়ার স্টেশনের সাব- অফিসার মো. আব্দুল জলিল বলেন, স্থানীয়দের মাধ্যমে ও জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আগুনে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় ৫০ লাখ টাকার মালামাল উদ্ধার করতে সক্ষম হয়েছেন।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক গণসংবাদ
Theme Customized By Shakil IT Park