
ফরিদপুরের বাকাইল এতিমখানা ও মাদরাসায় তৃতীয় শ্রেণির সমাপনী অনুষ্ঠান ও দোয়া মাহফিল
মোহম্মদ আবুল বাশার, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের আলফাডাঙ্গায় ঐতিহ্যবাহী বাকাইল এতিমখানা ও মাদরাসায় তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের ২৬ নভেম্বর বৃহস্পতিবার সমাপনী অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র মাদ্রাসার মহতামিম হাফেজ মাওলানা রুহুল আমিন, অনুষ্ঠান পরিচালনা করেন, উক্ত মাদ্রাসার শিক্ষা সচিব হাফেজ মাওলানা হাফিজুর রহমান, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকাইল এতিমখানা ও মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি মোঃ আব্দুল মান্নান মিয়া আব্বাস,মাদ্রাসা কমিটির সাধারণ সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন। আরো উপস্থিত ছিলেন পরিচালনা কমিটির সদস্য মোঃ হারুন অর রশিদ(সাবেক ওয়ার্ড কমিশনার), মোঃ সেলিম মিয়া, মোঃ শাহিদুল ইসলাম, মোঃ বেলায়েত মিয়া ও মোঃ ইমরান হোসেন সহ মাদরাসার শিক্ষক,অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা ওমর ফারুক, কুরআন ফাউন্ডেশন ফুফাজুল কুরআন ফাউন্ডেশন, বাংলাদেশ শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ, শিক্ষা প্রতিষ্ঠানের উন্নতি ও দেশ-জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।