1. admin@dainikgonosongbad.com : admin : Dr Md Shahin Molla
  2. g.a.monir87@gmail.com : G A Monir : G A Monir
  3. sabuj24news@gmail.com : G M Sabuj : G M Sabuj
  4. masud.khondoker.parulia@gmail.com : Md Masud : Md Masud
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফরিদপুরের আলফাডাঙ্গায় ২ হাজার ৬৫০ কৃষকের মাঝে  বিনামূল্যে সার ও বীজ বিতরণ ফরিদপুরের আলফাডাঙ্গার বিএনপি নেতা খোকনের  বহিষ্কারাদেশ প্রত্যাহার ফরিদপুরের আলফাডাঙ্গা প্রেসক্লাবের নবনির্বাচিত  কমিটির শপথ গ্রহণ টানা সহিংসতার পর স্বাভাবিক হতে শুরু করেছে গোপালগঞ্জ: ৩৬ ঘণ্টা পর মহাসড়কে যান চলাচল শুরু মুকসুদপুরে অস্ত্র উদ্ধার সাহসিকতা ও পেশাদারিত্বের জন্য সর্বোচ্চ পুরস্কার পাচ্ছে সালথা ওসি ফরিদপুরের আলফাডাঙ্গায় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর এক মণ দুধ দিয়ে গোসল স্বামীর দিনভর উত্তাল গোপালগঞ্জ গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর গোপালগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে দোকান ঘর ভাঙচুর  গোপালগঞ্জে বিএনপি নেতা ইলিয়াস হোসেন ফকিরের দাফন সম্পন্ন

ফরিদপুরের আলফাডাঙ্গায় ২ হাজার ৬৫০ কৃষকের মাঝে  বিনামূল্যে সার ও বীজ বিতরণ

  • প্রকাশের সময় : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ৪৬ বার পঠিত

ফরিদপুরের আলফাডাঙ্গায় ২ হাজার ৬৫০ কৃষকের মাঝে  বিনামূল্যে সার ও বীজ বিতরণ

মোহম্মদ আবুল বাশার, আলফাডাঙ্গা(ফরিদপুর) প্রতিনিধিঃ রবি মৌসুমে  ফসলের আবাদ ও  উৎপাদন  বৃদ্ধির লক্ষ্যে ফরিদপুরের আলফাডাঙ্গায় ক্ষুদ্র ও প্রান্তিক  কৃষকদের  মাঝে  বিনামূল্যে সরকারি  কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণ করা হচ্ছে। সোমবার ২৩ নভেম্বর সকাল  ১০টায় উপজেলা কৃষি অফিস চত্ত্বরে কৃষি  সম্প্রসারণ  অধিদপ্তরের  উদ্যোগে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী  কর্মকর্তা (ইউএনও) জুবায়ের হাবিব।সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা তুষার সাহা। এ সময় কৃষি বিভাগের অন্যান্য কর্মকর্তা ও স্থানীয়  উপকারভোগী কৃষকেরা উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি রবি মৌসুমের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার মোট ২ হাজার ৬৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বিনামূল্যে বীজ ও সার দেওয়া হবে। এর মধ্যে ১ হাজার ৯০০ জন কৃষক পাবেন ১ কেজি সরিষার বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার। ৫৩০ জন কৃষক পাবেন ৫ কেজি মসুরের বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার। এ ছাড়া ১৮০ জন কৃষক পাবেন খেসারির বীজের সঙ্গে ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার। বাকি ৪০ জন কৃষক পাবেন ২০ কেজি গমের বীজ, ৩৫ কেজি ইউরিয়া, ২০ কেজি টিএসপি ও ১৮ কেজি এমওপি সার।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা জুবায়ের হাবিব বলেন, কৃষি বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি। কৃষকদের উৎপাদন খরচ কমানো এবং অধিক ফলন নিশ্চিত করতে সরকার বিনামূল্যে বীজ ও সারসহ বিভিন্ন কৃষি প্রণোদনা দিয়ে যাচ্ছে। এ ধরনের উদ্যোগের ফলে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকেরা সরাসরি উপকৃত হবেন। তিনি কৃষকদের উন্নত জাতের বীজ ও সারের সঠিক ব্যবহার নিশ্চিত করে অধিক ফসল উৎপাদনের আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে উপজেলা কৃষি কর্মকর্তা তুষার সাহা বলেন, রবি মৌসুমে ফসলের আবাদ বৃদ্ধি এবং কৃষকদের উৎপাদন খরচ কমাতে এ প্রণোদনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কৃষি বিভাগের পক্ষ থেকে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা দেওয়া হচ্ছে। তিনি প্রণোদনার বীজ ও সার যথাযথভাবে ব্যবহার করে অনাবাদি জমি চাষের আওতায় আনার পাশাপাশি অধিক ফলন নিশ্চিত করতে কৃষকদের প্রতি আহ্বান জানান।
কৃষি বিভাগের এ উদ্যোগের ফলে রবি মৌসুমে ফসলের আবাদ বৃদ্ধি, কৃষকের উৎপাদন ব্যয় হ্রাস এবং সামগ্রিক কৃষি উৎপাদনে ইতিবাচক প্রভাব পড়বে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক গণসংবাদ
Theme Customized By Shakil IT Park