1. admin@dainikgonosongbad.com : admin : Dr Md Shahin Molla
  2. g.a.monir87@gmail.com : G A Monir : G A Monir
  3. sabuj24news@gmail.com : G M Sabuj : G M Sabuj
  4. masud.khondoker.parulia@gmail.com : Md Masud : Md Masud
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফরিদপুরের আলফাডাঙ্গায় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর এক মণ দুধ দিয়ে গোসল স্বামীর দিনভর উত্তাল গোপালগঞ্জ গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর গোপালগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে দোকান ঘর ভাঙচুর  গোপালগঞ্জে বিএনপি নেতা ইলিয়াস হোসেন ফকিরের দাফন সম্পন্ন ​গোপালগঞ্জে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ৩ বিক্ষুব্ধ জনতার বাসে আগুন গোপালগঞ্জে বিশ্ব ডায়াবেটিস দিবস ও আলাচনা সভা অনুষ্ঠিত সালথায় প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা ফরিদপুরের আলফাডাঙ্গায় নাভানা ব্যাটারিজের  ‘লুমিনারি কাস্টমার সামিট’ অনুষ্ঠিত কচুয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল হিলফুল ফুজুল স্টুডেন্ট ফাউন্ডেশন

গোপালগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে দোকান ঘর ভাঙচুর 

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ৬১ বার পঠিত

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার গোপালপুর গ্রামের সড়াইডাঙ্গা নামক স্থানে পূর্ব শত্রুতার জের ধরে দোকান ঘর ভাঙচুর এবং হামলার ঘটনা ঘটেছে। জমি জমা সংক্রান্ত এবং চলমান মামলা কে কেন্দ্র করে উক্ত হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে এলাকাবাসী।

ঘটনাস্থলে গিয়ে জানা যায়, টুংগীপাড়া উপজেলার সড়াইডাঙ্গা গ্রামের আব্দুল রব শেখের ছেলে রইস শেখ গং এর সহিত একই গ্রামের ইয়াকুব গাজী ও তার পরিবারের মধ্যে দীর্ঘদিন যাবত জায়গা জমি নিয়ে বিবাদ চলমান।

এ ব্যাপারে মোন্তাজ উদ্দিন গাজীর ছেলে ইয়াকুব গাজী বলেন, আমি দীর্ঘ কয়েক যুগ আগে রব শেখের কাছ থেকে ১০ শতাংশ জমি ক্রয় করি এবং উক্ত জমি ভোগ দখল করে আসছি। উক্ত জমির দলিল আমার কাছে আছে। তবে সম্প্রতি আব্দুর রব শেখ ও তার ছেলেরা উক্ত জমি তাদের বলে দাবি করে আসছে। এ বিষয়ে আমরা অভিযোগ করলে টুংগীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ প্রশাসনের অন্যান্য সদস্যরা সরেজমিনে তদন্তের জন্য আসে। তদন্ত শেষে তারা ঘটনাস্থল ত্যাগ করার সাথে সাথে আব্দুর রব শেখ, মশিউর শেখ, রহমান শেখ, পারভীন বেগম রাফিজা বেগম সহ অন্যান্য সন্ত্রাসীগণ আমার আপন ভাই ইয়াকুব গাজী, মামা হাবিবুর সিকদার এবং নেয়ামত সিকদারকে দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে কুপিয়ে এবং পিটিয়ে মারাত্মকভাবে আহত করে। পরবর্তীতে গত ২৮ অক্টোবর এ ব্যাপারে টুঙ্গিপাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। একই তারিখে টুঙ্গীপাড়া থানার মামলা নং-১০ এর ঘটনায় আব্দুর রব শেখ কে টুঙ্গীপাড়া থানা পুলিশ আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে। এবং উক্ত ঘটনার পর থেকে আসামিরা পলাতক রয়েছে। এরপর থেকে মামলা প্রত্যাহার করতে আমাদের নানা ধরনের ভয়-ভীতি দেখিয়ে আসছিলেন তারা। এরই ধারাবাহিকতায় গত ৯ নভেম্বর আব্দুর রব শেখের ছেলে রইচ শেখ রহমান শেখ এবং মশিউর শেখ এর নেতৃত্বে রাত আনুমানিক সাড়ে আটটার দিকে উক্ত স্থানে নির্মিত আমার দোকান ঘর ভাঙচুর করে অজ্ঞাত সন্ত্রাসী বাহিনী। চার থেকে পাঁচটি মোটরসাইকেল হঠাৎ করে ঘটনাস্থলে এসে থামে এবং উক্ত মোটরসাইকেল থেকে ৮-১০ জন তাদের কাছে থাকা দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে আমার দোকান ঘর ভাঙচুর এবং দোকানের টিন কুপিয়ে ভেঙে ফেলে। এ সময় তারা চিৎকার করে আমাকে এবং আমার পরিবারের সদস্যদের হত্যার হুমকি প্রদান সহ মামলা উঠিয়ে নেওয়ার জন্য সতর্ক করে এবং আমাদের না পেয়ে তারা উক্ত স্থান ত্যাগ করে।

এলাকাবাসী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনার দিন আমরা সবাই ঘরের ভিতরে ছিলাম হঠাৎ ভাঙচুর এর বিকট শব্দে আমরা ভীতস্ত হয়ে পড়ি। পড়ে দেখি ইয়াকুব গাজীর দোকান ভাঙচুর করা হয়েছে। আমরা রব শেখ ও তার ছেলেদের অত্যাচারে অতিষ্ঠ আমরা এর সঠিক বিচারের দাবি করি।

ভূমি অফিস ও মামলা সূত্রে জানা যায়, ২০০৩ সালের ৯ ই মার্চ টুঙ্গিপাড়া সাব রেজিস্ট্রি অফিসে ৪৩২ নং সাফ কবলা দলিল মূলে দশ শতাংশ ভূমি এবং পৈতৃক সূত্রে প্রাপ্ত ৮.২৫ শতাংশ মোট ১৮.২৫ শতাংশ নাল জমিতে মোন্তাজ উদ্দিন গাজীর ছেলে ভোগ দখলসহ চাষাবাদ করে আসছে। উক্ত ১৮.২৫ শতাংশ জমির মধ্যে দশ শতাংশ জমি আব্দুর রব শেখের কাছ থেকে ইয়াকুব গাজী ক্রয় করেন। এ ব্যাপারে রইচ শেখের সাথে কথা বলতে তার বাড়িতে একাধিকবার গেলেও ঘর তালা মারা পাওয়া যায়। তার ব্যবহৃত মুঠোফোনে কয়েকবার কল দিলেও সেটি বন্ধ পাওয়া যায়। স্থানীয়রা বলেন, হয়তো মামলার কারণে তারা গা ঢাকা দিয়েছে তাই তাদের এখন পাওয়া যাবে না।

প্রকৃত দলিল এবং ভোগ দখলে থাকা শর্তেও আব্দুর রব শেখ এবং তার ছেলেদের অত্যাচারে ইয়াকুব গাজী ও তার পরিবারের সদস্যগণ এখন ভয় এবং আতঙ্কে দিন কাটাচ্ছেন। যেহেতু তাদের সাথে বর্তমানে মামলা চলমান সেহতু বিভিন্নভাবে আসামিপক্ষ ফিল্মি স্টাইলে তাদের উপরে একের পর এক হামলা করা হচ্ছে। পরিশেষে তারা বলেন, আমাদের উপর হামলা এবং ভাঙচুরের ঘটনায় আমরা দেশের প্রচলিত আইনে প্রকৃত অপরাধীদের দ্রুত গ্রেপ্তার সহ সর্বোচ্চ সাজা কাম্য করছি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক গণসংবাদ
Theme Customized By Shakil IT Park