1. admin@dainikgonosongbad.com : admin : Dr Md Shahin Molla
  2. g.a.monir87@gmail.com : G A Monir : G A Monir
  3. masud.khondoker.parulia@gmail.com : Md Masud : Md Masud
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সালথায় প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা ফরিদপুরের আলফাডাঙ্গায় নাভানা ব্যাটারিজের  ‘লুমিনারি কাস্টমার সামিট’ অনুষ্ঠিত কচুয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল হিলফুল ফুজুল স্টুডেন্ট ফাউন্ডেশন ফরিদপুরের আলফাডাঙ্গায়  জাতীয় সমবায় দিবস পালিত সালথায় বর্ণাঢ্য আ‌য়োজ‌নে জাতীয় সমবায় দিবস-২০২৬ পালিত কাশিয়ানীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, বর্ণাঢ্য র‍্যালিতে রাজনৈতিক ও প্রশাসনিক ব্যক্তিবর্গের অংশগ্রহণ কচুয়াতে প্রয়াত শিমুলের স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অবিলম্বে হোমিও কাউন্সিল গঠন করে হোমিও চিকিৎসাকে গতিশীল করতে বৈষম্য বিরোধী হোমিও আন্দোলন সভাপতির আহবান নাসিরনগরে যৌতুক না দেওয়ায় গৃহবধূকে হত্যা, ৮ মাসেও বিচার না পাওয়ায় মানববন্ধন জাতীয়তাবাদী ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হলেন আতিকুল ইসলাম মানিক

সালথায় প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • ৪৭ বার পঠিত

সালথায় প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

সালথা (ফরিদপুর)প্রতিনিধিঃ ফরিদপুরের সালথায় নিজ বসতঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে রুজিনা বেগম (২৮) নামে এক নারী আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত আনুমানিক ২টা থেকে ৩টার মধ্যে উপজেলার যদুনন্দী ইউনিয়নের বড়খারদিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রুজিনা বেগম ওই এলাকার বাবুল ঠাকুরের স্ত্রী।

জানা যায়, রাতে পরিবারের সদস্যদের সঙ্গে খাবার খেয়ে সবাই ঘুমিয়ে পড়েন। পরে পরিবারের সদস্যদের অগোচরে রুজিনা বেগম নিজ বসতঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন। সকালে বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে সালথা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক গণসংবাদ
Theme Customized By Shakil IT Park