1. admin@dainikgonosongbad.com : admin : Dr Md Shahin Molla
  2. g.a.monir87@gmail.com : G A Monir : G A Monir
  3. masud.khondoker.parulia@gmail.com : Md Masud : Md Masud
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কাশিয়ানীতে জাতীয় যুব দিবস পালিত ফরিদপুরের আলফাডাঙ্গায় যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত চীনের ওয়াং চাও এখন আরিফ ইসলাম, বিয়ে করেছেন ফরিদপুরের কলেজ ছাত্রীকে গোপালগঞ্জের নেতাকর্মীদের অংশগ্রহণে ঢাকা-বরিশাল লংমার্চ, ভাটিয়াপাড়ায় ১১ দলীয় ঐক্যের পথসভা সালথায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জনসমাবেশ ও র‍্যালি আলফাডাঙ্গায় জাতীয় বিশ্ব হাত ধোয়া ও নিরাপদ সড়ক দিবস পালিত কাশিয়ানীতে মাদক বিক্রির স্থান ভাগাভাগি নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৪ কাশিয়ানীতে কবর থেকে ২ বছরের শিশুর লাশ উত্তোলন আলফাডাঙ্গায় ভয়াবহ অগ্নিকাণ্ড পুড়ে ছাই সাড়ে ৩ হাজার মণ পাট ফরিদপুরের আলফাডাঙ্গায় পূজামণ্ডপ পরিদর্শন করেন পৌর মেয়র প্রার্থী বিএনপির সভাপতি আব্দুল মান্নান মিয়া আব্বাস

চীনের ওয়াং চাও এখন আরিফ ইসলাম, বিয়ে করেছেন ফরিদপুরের কলেজ ছাত্রীকে

  • প্রকাশের সময় : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
  • ৫১ বার পঠিত

চীনের ওয়াং চাও এখন আরিফ ইসলাম, বিয়ে করেছেন ফরিদপুরের কলেজ ছাত্রীকে

 

মো: রাকিবুল ইসলাম :
চীনা নাগরিক দাবি করা এক যুবকের সাথে ফরিদপুরের এক কলেজ ছাত্রীর বিয়ে নিয়ে এলাকায় চাঞ্চল্যে তৈরী হয়েছে। ঐ যুকককে দেখার জন্য উৎসুক জনতা ভীড় জমিয়েছে। ঘটনাটি ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নের নকুলহাটি গ্রামের।

চীনা ঐ যুবকের নাম ওয়াং চাও (২৫), সে চায়না উত্তর প্রদেশের বাসিন্দা, বর্তমানে তার নাম আরিফ ইসলাম। ঐ কলেজ ছাত্রীর নাম তাহমিনা আক্তার (২০), সে ফরিদপুর শহরের সারদা সুন্দরী মহিলা কলেজের হিসাববিজ্ঞান বিভাগের ১ম বর্ষের ছাত্রী এবং নকুলহাটি এলাকার বাসিন্দা।

তাহমিনার পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বছর দুই আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে চীনা যুবক ওয়াং চাও এর সাথে পরিচয় হয় ফরিদপুরের কলেজ ছাত্রী তাহমিনা আক্তারের। তাদের এই সম্পর্ক তাহমিনার পরিবার মেনে না নেওয়ায় জোড়াজুরি করে তাহমিনা এবং শেষ পর্যন্ত রাজি হলে গত ১৯ অক্টোবর ঢাকায় তাহমিনার পরিবারের উপস্থিতিতে চীনা যুবকের সাথে তাহমিনার বিয়ে হয়।

কোর্ট এভিডেভিডেটের মাধ্যমে মুসলমান হয়ে নাম ও ধর্ম পরিবর্তনের পর তাদের বিয়ে হয়।
এরপর সোমবার (২৬ অক্টোবর) রাতে তাহমিনার গ্রামের বাড়িতে বেড়াতে যায়। এই খবর ছড়িয়ে পড়লে চীনা নাগরিককে দেখার জন্য স্থানীয়রা ভীড় করলে শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে তারা গা ঢাকা দেয়। তাহমিনার পরিবার চীনা যুবকের বিস্তারিত তেমন কিছুই জানে না বলে জানায়। তাহমিনার সকল কাগজপত্র তৈরী করা হচ্ছে, সব ঠিকঠাক থাকলে দুজনেই চায়নাতে চলে যাবে।

আটঘর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. ফারুক হোসেন জানান, আমি লোকমুখে বিষয়টি আজকেই জানতে পেরেছি। আমি ঐ বাড়িতেই যাচ্ছি। পরে আপনাকে বিস্তারিত জানাবো।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক গণসংবাদ
Theme Customized By Shakil IT Park