1. admin@dainikgonosongbad.com : admin : Dr Md Shahin Molla
  2. g.a.monir87@gmail.com : G A Monir : G A Monir
  3. masud.khondoker.parulia@gmail.com : Md Masud : Md Masud
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে উন্নয়নের ধারা শুরু হয়েছে- শামা ওবায়েদ সালথায় অগ্নিকাণ্ডে ৩ দোকান ভস্মীভূত, প্রায় ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি  সালথায় যুবদলের নবগঠিত উপজেলা কমিটির আনন্দ মিছিল দুই যুগ পর সালথায় যুবদলের কমিটি: আহ্বায়ক আশরাফ, সদস্য সচিব এনায়েত কাশিয়ানীতে আট দলীয় ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল, পুরস্কার হিসেবে থাকছে মোটরসাইকেল ও ফ্রিজ একক অভিনয়ে জেলা পর্যায়ের প্রথম হয়েছে ক্ষুদে শিক্ষার্থী  রফিকুল ইসলাম  কাশিয়ানী ১০০ শয্যা হাসপাতালে ডেঙ্গু-যক্ষ্মা-কলেরা পরীক্ষা ফ্রি সালথায় ডিম খাওয়া নিয়ে বিরোধে প্রাণ গেলো কৃষকের রামদিয়া ক্লিনিকে প্রসূতির মৃত্যুর পর টাকায় মীমাংসার চেষ্টা দৈনিক রানারের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনে আলফাডাঙ্গা প্রেসক্লাব

বাংলাদেশে উন্নয়নের ধারা শুরু হয়েছে- শামা ওবায়েদ

  • প্রকাশের সময় : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
  • ৪৩ বার পঠিত

বাংলাদেশে উন্নয়নের ধারা শুরু হয়েছে: শামা ওবায়েদ

 

সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম (এমপি) বলেছেন, বাংলাদেশে উন্নয়নের ধারা শুরু হয়েছে। এই উন্নয়নের ধারায় প্রত্যেকটি নাগরিক থাকবে। বিএনপি সরকার সংখ্যালঘু শব্দে বিশ্বাস করে না। আমরা সবাই মিলে মিশে দূর্গাপূজার আনন্দ ভাগাভাগি করে নেব। এই সাম্য, এই ভাতৃত্ব যেন সারাজীবন থাকে সৃষ্টিকর্তার কাছে সেটাই চাই। আমরা মানুষ এটাই সবচেয়ে বড় পরিচয়।

সোমবার (১৯ অক্টোবর) সন্ধায় শামা ওবায়েদের নির্বাচনী এলাকা ফরিদপুরের সালথা উপজেলা সদরের কেন্দ্রীয় পূজামণ্ডপ পরিদর্শন কালে তিনি একথা বলেন। কেন্দ্রীয় পূজামন্ডপ পরিদর্শন শেষে তিনি উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন এবং ব্যাক্তিগত তহবিল থেকে আর্থিক সহায়তা প্রদান করেন। শামা ওবায়েদ সালথা সাহা পাড়া পূজা মন্ডপে পৌছলে নবগঠিত উপজেলা যুবদলের পক্ষ থেকে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

তিনি আরও বলেন, নিরাপত্তার জন্য পুলিশ ও প্রশাসন দিন-রাত কঠোর পরিশ্রম করে যাচ্ছে। আমাদের মা বোনেরা যাতে স্বাধীনভাবে আনন্দ ও নিরাপত্তার সাথে উৎসব পালন করতে পারে সেই জন্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। বাংলাদেশে সকল ধর্মের মানুষ স্বাধীনভাবে সম-অধিকার নিয়ে উন্নয়নের ছোয়া পাবে, নিরাপত্তা পাবে।

সালথা উপজেলা নির্বাহী অফিসার দবির উদ্দিনের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) রিজভী আহমেদ সবুজ, ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (নগরকান্দা-সালথা সার্কেল) মুহম্মদ আল ফাহাদ, সালথা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবুলুর রহমান খান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. সিদ্দিকুর রহমান তালুকদার, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. আছাদ মাতুব্বর, বিএনপি নেতা খায়রুল বাসার আজাদ প্রমুখ।

 

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক গণসংবাদ
Theme Customized By Shakil IT Park