1. admin@dainikgonosongbad.com : admin : Dr Md Shahin Molla
  2. g.a.monir87@gmail.com : G A Monir : G A Monir
  3. masud.khondoker.parulia@gmail.com : Md Masud : Md Masud
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সালথায় অগ্নিকাণ্ডে ৩ দোকান ভস্মীভূত, প্রায় ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি  সালথায় যুবদলের নবগঠিত উপজেলা কমিটির আনন্দ মিছিল দুই যুগ পর সালথায় যুবদলের কমিটি: আহ্বায়ক আশরাফ, সদস্য সচিব এনায়েত কাশিয়ানীতে আট দলীয় ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল, পুরস্কার হিসেবে থাকছে মোটরসাইকেল ও ফ্রিজ একক অভিনয়ে জেলা পর্যায়ের প্রথম হয়েছে ক্ষুদে শিক্ষার্থী  রফিকুল ইসলাম  কাশিয়ানী ১০০ শয্যা হাসপাতালে ডেঙ্গু-যক্ষ্মা-কলেরা পরীক্ষা ফ্রি সালথায় ডিম খাওয়া নিয়ে বিরোধে প্রাণ গেলো কৃষকের রামদিয়া ক্লিনিকে প্রসূতির মৃত্যুর পর টাকায় মীমাংসার চেষ্টা দৈনিক রানারের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনে আলফাডাঙ্গা প্রেসক্লাব কাশিয়ানীতে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস ও আলোচনা সভা অনুষ্ঠিত

দুই যুগ পর সালথায় যুবদলের কমিটি: আহ্বায়ক আশরাফ, সদস্য সচিব এনায়েত

  • প্রকাশের সময় : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
  • ২ বার পঠিত

দুই যুগ পর সালথায় যুবদলের কমিটি: আহ্বায়ক আশরাফ, সদস্য সচিব এনায়েত

 

প্রতিনিধ, সালথা (ফরিদপুর)প্রতিনিধি

প্রায় দুই যুগের বেশি সময় পর ফরিদপুরের সালথায় জাতীয়তাবাদী যুবদলের ৩৫ সদস্যবিশিষ্ট উপজেলা আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে হাসান আশরাফকে আহ্বায়ক, মো. কামরুল ইসলামকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও মো. এনামায়েত হোসেনকে সদস্যসচিব করা হয়েছে। এর আগে ২০০২ সালে জাতীয়তাবাদী যুবদলের সালথা উপজেলা কমিটি গঠন করা হয়।

শনিবার (১৭ অক্টোবর) সন্ধার পর বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন কমিটিটি অনুমোদন করেন।

কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন, মিরান হোসাইন, মাহফুজুর রহমান খান, মো. সাইফুল ইসলাম রিজু, ফরিদ হোসাইন, সাফিকুল ইসলাম, কালাম, সাজিদ মাতুব্বর, খোকন মাতুব্বর, আনিসুর রহমান তাজুল, রাসেল শেখ, মতিয়ার রহমান, জনি পারভেজ ও হাবিবুর রহমান হাবিব।

এ ছাড়া সদস্য হিসেবে রয়েছেন, মিজান খান, সাইফুল ইসলাম, নাজিমুদ্দিন খান লিমন, মাসুদ পারভেজ, মামুন হোসেন, ইমরান হোসেন, তারিকুর রহমান সম্রাট, জুয়েল লস্কর, রনি ফকির, মনোয়ার হোসেন, হায়দার আলী, রিপন মাতুব্বর, কাওসার মাতুব্বর, শিমুল মিয়া, মো. আবের আলী, ইয়াসিন মোল্লা, নুরুল ইসলাম মাতুব্বর, রাজিব মোল্লা ও শাজাহান শরীফ।

নবগঠিত কমিটির আহ্বায়ক মো. হাসান আশরাফ শুকরিয়া জ্ঞাপন করে জানান, মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম ও যুবদলের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই। নবগঠিত কমিটির সবাইকে নিয়ে আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করবো। সালথা উপজেলা যুবদল মাননীয় প্রধানমন্ত্রীর ভ্যান গার্ড হিসেবে কাজ করবে। সালথা উপজেলা যুবদল সারা দেশের জন্য রোল মডেল হবে, ইনশাআল্লাহ।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক গণসংবাদ
Theme Customized By Shakil IT Park