1. admin@dainikgonosongbad.com : admin : Dr Md Shahin Molla
  2. g.a.monir87@gmail.com : G A Monir : G A Monir
  3. masud.khondoker.parulia@gmail.com : Md Masud : Md Masud
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কাশিয়ানীতে আট দলীয় ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল, পুরস্কার হিসেবে থাকছে মোটরসাইকেল ও ফ্রিজ একক অভিনয়ে জেলা পর্যায়ের প্রথম হয়েছে ক্ষুদে শিক্ষার্থী  রফিকুল ইসলাম  কাশিয়ানী ১০০ শয্যা হাসপাতালে ডেঙ্গু-যক্ষ্মা-কলেরা পরীক্ষা ফ্রি সালথায় ডিম খাওয়া নিয়ে বিরোধে প্রাণ গেলো কৃষকের রামদিয়া ক্লিনিকে প্রসূতির মৃত্যুর পর টাকায় মীমাংসার চেষ্টা দৈনিক রানারের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনে আলফাডাঙ্গা প্রেসক্লাব কাশিয়ানীতে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস ও আলোচনা সভা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আলফাডাঙ্গায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত মিথ্যাচারের প্রতিবাদে আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সভাপতির সংবাদ সম্মেলন

সালথায় ডিম খাওয়া নিয়ে বিরোধে প্রাণ গেলো কৃষকের

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
  • ৫১ বার পঠিত

 

সালথায় ডিম খাওয়া নিয়ে বিরোধে প্রাণ গেলো কৃষকের

সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় ডিম খাওয়া নিয়ে বিরোধে লুৎফার মোল্যা (৫০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার সোনাপুর ইউনিয়নের মোন্তারমোড় বাজারে এই ঘটনা ঘটে। নিহত লুৎফার মোল্লা উপজেলার চান্দাখোলা গ্রামের মৃত পান্নু মোল্লার ছেলে এবং তিন সন্তানের জনক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যার পর মুন্তার মোড় বাজারে লুৎফর মোল্লার ছেলে লিয়াকত মোল্লা (১৭) এবং একই এলাকার আলামিন ও শামের সাথে ডিম খাওয়া কে কেন্দ্র করে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এসময় লুৎফার মোল্যা এগিয়ে গেলে ভীরের মধ্যে পরে অসুস্থ হয়ে ঘটনা স্থলেই মারা যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সালথা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবুলুর রহমান খান জানান, লুৎফার মোল্যা নামের এক কৃষক নিহত হবার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জানতে পারে তিনি স্ট্রোক করে মারা গিয়েছেন। তার পরিবারের কোন অভিযোগ নাই। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক গণসংবাদ
Theme Customized By Shakil IT Park