1. admin@dainikgonosongbad.com : admin : Dr Md Shahin Molla
  2. g.a.monir87@gmail.com : G A Monir : G A Monir
  3. masud.khondoker.parulia@gmail.com : Md Masud : Md Masud
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কাশিয়ানীতে আট দলীয় ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল, পুরস্কার হিসেবে থাকছে মোটরসাইকেল ও ফ্রিজ একক অভিনয়ে জেলা পর্যায়ের প্রথম হয়েছে ক্ষুদে শিক্ষার্থী  রফিকুল ইসলাম  কাশিয়ানী ১০০ শয্যা হাসপাতালে ডেঙ্গু-যক্ষ্মা-কলেরা পরীক্ষা ফ্রি সালথায় ডিম খাওয়া নিয়ে বিরোধে প্রাণ গেলো কৃষকের রামদিয়া ক্লিনিকে প্রসূতির মৃত্যুর পর টাকায় মীমাংসার চেষ্টা দৈনিক রানারের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনে আলফাডাঙ্গা প্রেসক্লাব কাশিয়ানীতে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস ও আলোচনা সভা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আলফাডাঙ্গায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত মিথ্যাচারের প্রতিবাদে আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সভাপতির সংবাদ সম্মেলন

মিথ্যাচারের প্রতিবাদে আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সভাপতির সংবাদ সম্মেলন

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
  • ৬৭ বার পঠিত

মিথ্যাচারের প্রতিবাদে আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সভাপতির সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক ঃ ফরিদপুরের আলফাডাঙ্গায় সার ডিলার নিয়োগ নিয়ে উত্থাপিত অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান মিয়া আব্বাস। রবিবার (১১ অক্টবর) অনুষ্ঠিত একটি সংবাদ সম্মেলনে তাঁর বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সোমবার বিকালে ( ১২ অক্টবর) বিকাল ৫ টায় আলফাডাঙ্গা উপজেলা বিএনপির কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে আব্দুল মান্নান মিয়া আব্বাস বলেন, সারের ডিলার নিয়োগ নিয়ে বিভিন্ন ধরনের লেনদেন এবং আওয়ামীলীগ এর নেতাকর্মীদের ডিলারশিপ দেওয়ার যে অভিযোগ তোলা হয়েছে তা ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। তিনি দাবি করেন সার ডিলার নিয়োগের ক্ষেত্রে দলীয় পরিচয়কে প্রাধান্য দেওয়া হয়নি বরং যোগ্যতা ও যাচাই বাছাইয়ের ভিত্তিতে ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। আলফাডাঙ্গা পৌরসভায় ডিলারশিপ পাওয়া মাহমুদ মিয়ার বাবা ইলিয়াস মিয়া দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত বলে উল্লেখ করেন তিনি। তাঁর ভাষ্য অনুযায়ী, মাহমুদ মিয়া পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। তবে বিএনপির নেতা বা কর্মী হওয়ার কারণে কাউকে ডিলারশিপ দেওয়া হয়নি বলে তিনি দাবি করেন। আলফাডাঙ্গার বুড়াইচ ইউনিয়নের আবেদনকারী এক বিএনপির নেতা যোগ্যতার শর্ত পূরণ করতে না পারায় ডিলারশিপ পাননি বলেও সংবাদ সম্মেলনে উল্লেখ করেন আব্দুল মান্নান মিয়া আব্বাস। বিভিন্ন ইউনিয়নে ডিলারশিপ পাওয়া ব্যক্তিদের রাজনৈতিক পরিচয় তুলে ধরে তিনি আরো বলেন গোপালপুর ইউনিয়নে ডিলারশিপ পাওয়া ব্যক্তি উপজেলা কৃষক দলের সেক্রেটারী আরব আলী।  অন্যদিকে, আলফাডাঙ্গা পৌরসভার ডিলারশিপ পাওয়া ব্যক্তিদের মধ্যেও বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ততা রয়েছে বলে তিনি উল্লেখ করেন। টগরবন্দ ইউনিয়নের টোকনের প্রসঙ্গ তুলে তিনি বলেন, টোকন দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত এবং ২০০১ সালে তিনি টগরবন্দ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। সংবাদ সম্মেলনে আব্দুল মান্নান মিয়া আব্বাস অভিযোগ করেন তাঁর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করা ব্যক্তিদের কেউ কেউ বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও দলীয় কোনো কর্মসূচিতে তাদের দেখা যায় না। তারা এই ডিলারশিপ পাইয়ে দেওয়ার কথা বলে অবৈধভাবে বিভিন্ন ইউনিয়নের অনেকের কাছ থেকে বড় অংকের টাকা নিয়েছে বলে দাবি করেন । তিনি দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ তদন্ত করে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ারও দাবি জানান সংবাদ সম্মেলনে ।
বুড়াইচ ইউনিয়নে ডিলারশিপ পাওয়া একজনের ব্যবসায়িক অভিজ্ঞতা ও গুদাম থাকার বিষয়টি নিয়েও প্রশ্ন তোলেন তিনি। ওই ব্যক্তি কীভাবে ডিলারশিপ পেয়েছেন তা তাঁর জানা নেই বলে জানান আব্দুল মান্নান মিয়া আব্বাস।

সংবাদ সম্মেলনে উপজেলা ও  পৌরসভায় সদ্য নিয়োগ পাওয়া সার ডিলাররা উপস্থিত ছিলেন।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক গণসংবাদ
Theme Customized By Shakil IT Park