1. admin@dainikgonosongbad.com : admin : Dr Md Shahin Molla
  2. g.a.monir87@gmail.com : G A Monir : G A Monir
  3. masud.khondoker.parulia@gmail.com : Md Masud : Md Masud
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কাশিয়ানীতে আট দলীয় ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল, পুরস্কার হিসেবে থাকছে মোটরসাইকেল ও ফ্রিজ একক অভিনয়ে জেলা পর্যায়ের প্রথম হয়েছে ক্ষুদে শিক্ষার্থী  রফিকুল ইসলাম  কাশিয়ানী ১০০ শয্যা হাসপাতালে ডেঙ্গু-যক্ষ্মা-কলেরা পরীক্ষা ফ্রি সালথায় ডিম খাওয়া নিয়ে বিরোধে প্রাণ গেলো কৃষকের রামদিয়া ক্লিনিকে প্রসূতির মৃত্যুর পর টাকায় মীমাংসার চেষ্টা দৈনিক রানারের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনে আলফাডাঙ্গা প্রেসক্লাব কাশিয়ানীতে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস ও আলোচনা সভা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আলফাডাঙ্গায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত মিথ্যাচারের প্রতিবাদে আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সভাপতির সংবাদ সম্মেলন

সালথায় বরাদ্দের ২০০ বস্তা ইউরিয়া সার অন্যত্র বিক্রি, ডিলারকে ২৫ হাজার টাকা জরিমানা

  • প্রকাশের সময় : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
  • ৪৮ বার পঠিত

সালথায় বরাদ্দের ২০০ বস্তা ইউরিয়া সার অন্যত্র বিক্রি, ডিলারকে ২৫ হাজার টাকা জরিমানা

সালথা ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সালথা উপজেলার বল্লভদী ইউনিয়নের ফুলবাড়িয়া বাজারে কৃষকদের মাঝে বিতরণের জন্য বরাদ্দকৃত ইউরিয়া সার গুদামজাত না করে অন্যত্র বিক্রির অভিযোগে মেসার্স খান এন্টারপ্রাইজের ডিলার মোমরেজ খানকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

নিয়মিত মনিটরিংয়ের অংশ হিসেবে সার সরবরাহের আগমনী প্রতিবেদন (Arrival Report) পাওয়ার পর গুদাম যাচাই করেন উপজেলা কৃষি কর্মকর্তা। এ সময় অক্টোবর মাসের বরাদ্দ অনুযায়ী ৪০০ বস্তা ইউরিয়া সার গুদামজাত থাকার কথা থাকলেও গুদামে মাত্র ২০০ বস্তা সার পাওয়া যায়। অর্থাৎ বরাদ্দের ২০০ বস্তা ইউরিয়া সার গুদামে পাওয়া যায়নি।

পরবর্তীতে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিজভী আহমেদ সবুজের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানের সময় ডিলার মোমরেজ খান ২০০ বস্তা ইউরিয়া সার অন্যত্র বিক্রির বিষয়টি স্বীকার করেন। এ অপরাধে সার ব্যবস্থাপনা আইন, ২০০৬ অনুযায়ী তাঁকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আহসানুল হাবীব আল আজাদ জনি।

উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্ধারিত বিধিবিধান লঙ্ঘন করে সার অন্যত্র বিক্রির মাধ্যমে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে কৃষকদের ভোগান্তিতে ফেলার কোনো সুযোগ নেই। কৃষি উপকরণের সঠিক সরবরাহ নিশ্চিত করা এবং সারের বাজারে শৃঙ্খলা বজায় রাখতে জনস্বার্থে এ ধরনের নজরদারি ও তদারকিমূলক অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক গণসংবাদ
Theme Customized By Shakil IT Park