সালথায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সমবায় দিবস-২০২৬ পালিত
মো: রাকিবুল ইসলামঃ
করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ- এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ফরিদপুরের সালথায় বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ পালিত হয়েছে। উপজেলা প্রশাসন, সমবায় বিভাগ ও উপজেলার সমবায়ীবৃন্দ এর আয়োজনে রবিবার (৮ নভেম্বর) বেলা ১১ টায় উপজেলা চত্ত্বরে জাতীয় সংগীতের সাথে সাথে জাতীয় পতাকা ও সমবায়ের পতাকা উত্তলন করার মাধ্যমে সমবায় দিবসের শুভ সুচনা করা হয়।

পতাকা উত্তলন শেষে উপজেলা চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য সমবায় র্যালি বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা চত্তরে এসে শেষ হয়। র্যালি শেষে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সমবায় অফিসার সৈয়দ ইশতিয়াক হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রিজভী আহমেদ সবুজ, সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. ওয়াহিদুজ্জামান, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল বাসার আজাদ, উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন (কাল্ব) শাখা ব্যবস্থাপক মোঃ হাফিজুর রহমান, উপজেলা যুবদল নেতা কামরুল ইসলাম, বিএনপি নেতা মুরাদুর রহমান মুরাদ, সাফিকুল ইসলাম প্রমুখ।
এছাড়াও উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ, বিভিন্ন সমবায় সমিতির সদস্যবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও স্থানীয় জনপ্রতিনিধি এবং গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা সভাটি সঞ্চালনা করেন, উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন (কাল্ব) এর সদস্য সহকারী শিক্ষক মোঃ লুৎফর রহমান।
আলোচনা সভায় বক্তারা দেশের উন্নয়নে সমবায়ের ভূমিকা নিয়ে আলোচনা করেন। সমবায়ের মাধ্যমে কিভাবে সংগঠন ও সদস্যদের উন্নতি করা যায় সেই বিষয়ে আলোচনা করেন। পাশাপাশি সমবায়ের মাধ্যমে নতুন নতুন উদ্যোক্তা তৈরী হওয়ার কথা বলেন।