
সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ফরিদপুরের সালথায় উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক আবু তালহা রাব্বীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৪ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার রামকান্তপুর ইউনিয়নের রামকান্তপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত তালহা রাব্বী ঐ এলাকার ফিরোজ তালুকদারের পুত্র।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান জানান, তালহা রাব্বীর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। এই বিষয়ে আমাদের পরবর্তী আইনগত ব্যবস্থা পক্রিয়ধীন রয়েছে।