
ফরিদপুরের আলফাডাঙ্গা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ
মোহম্মদ আবুল বাশার, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন আলফাডাঙ্গা প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে (২০২৬-২০২৮) নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ২১ নভেম্বর সকাল ১১ঘটিকায় আলফাডাঙ্গা প্রেসক্লাবের নিজস্ব ভবনে এ শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথবাক্য পাঠ করেন প্রেসক্লাবের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা খান আসাদুজ্জামান টুনু। এ সময় প্রেসক্লাবের যুগ্ম আহ্বায়ক মোঃ হারুনুর রশীদ ও মোঃ হারুন অর রশীদ(সাবেক কাউন্সিলর) উপস্থিত ছিলেন।
শপথ গ্রহণ অনুষ্ঠানে নবনির্বাচিত সভাপতি সৈয়দ আমিনুর রহমান, সহসভাপতি মোঃ তাজমিনউর রহমান তুহিন ও সাধারণ সম্পাদক মোঃ তামিম আহমেদ মিলনসহ প্রেসক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।
শপথ গ্রহণ শেষে সাধারণ সম্পাদক মোঃ তামিম আহমেদ মিলন বলেন,প্রেসক্লাবের সাংগঠনিক
কার্যক্রম আরও গতিশীল করা এবং সদস্যদের পেশাগত উন্নয়নে কার্যকরের উদ্যোগ নেওয়া হবে। সত্য ও ন্যায়ের পক্ষে থেকে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে আমরা অঙ্গীকারবদ্ধ।
সহসভাপতি মোঃ তাজমিনুর রহমান তুহিন বলেন,
“প্রেসক্লাবের সদস্যদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য,
সম্প্রীতি ও ঐক্য বজায় রাখাই আমাদের প্রধান লক্ষ্য। সাংবাদিকদের অধিকার ও পেশাগত দক্ষতা উন্নয়নে
আমরা সম্মিলিতভাবে কাজ করতে চাই।”
সভাপতি সৈয়দ আমিনুর রহমান বলেন, “আলফাডাঙ্গা প্রেসক্লাবকে একটি ঐক্যবদ্ধ ও শক্তিশালী সাংবাদিক
সংগঠন হিসেবে গড়ে তুলতে চাই। সাংবাদিকদের পেশাগত মর্যাদা রক্ষা এবং এলাকার
মানুষের কল্যাণে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিত করতে
সবাইকে সঙ্গে নিয়ে কাজ করব।”
উল্লেখ্য, গত ৫ নভেম্বর আলফাডাঙ্গা প্রেসক্লাবের
দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। শপথ গ্রহণ অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির সদস্যরা নিজ নিজ পদের দায়িত্ব সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে
পালনের অঙ্গীকার করেন। একই সঙ্গে প্রেসক্লাবের গঠনতন্ত্রবিরোধী ও রাষ্ট্রবিরোধী কোনো কর্মকাণ্ডে জড়িত না হওয়া,আলফাডাঙ্গা
উপজেলা তথা দেশের উন্নয়নে সংবাদকর্মী হিসেবে দায়িত্বশীল ভূমিকা পালন এবং সংগঠনের ভাবমূর্তি অক্ষুণ্ণ
রাখার প্রত্যয় ব্যক্ত করেন। শপথ গ্রহণ শেষে সিনিয়র সাংবাদিক গোলাম আজম মনিরের মাতার সুস্থতার জন্য দোয়া করা হয়।