
দৈনিক দিনপত্রের প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত
মোহম্মদ আবুল বাশার,আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুর থেকে প্রকাশিত দৈনিক দিনপত্র পত্রিকার সকল উপজেলা প্রতিনিধিদের নিয়ে প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ২৬ নভেম্বর দুপুরে ফরিদপুর শহরের ক্যাফে নিমন্ত্রণ এর হল রুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
দৈনিক দিনপত্রের প্রকাশক মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে পত্রিকার উন্নয়ন, সংবাদ পরিবেশনের মানোন্নয়ন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে প্রতিনিধিরা তাঁদের মতামত ও পরামর্শ তুলে ধরেন।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন গোপালগঞ্জ জেলা প্রতিনিধি লিটন বিশ্বাস, আলফাডাঙ্গা উপজেলা প্রতিনিধি মোহম্মদ আবুল বাশার, সদরপুর উপজেলা প্রতিনিধি মোঃ কবির হোসেন, নগরকান্দা উপজেলা প্রতিনিধি মোঃ মনিরুজ্জামান তুহিন, মধুখালী উপজেলা প্রতিনিধি মোঃ আব্দুর রাজ্জাক, চরভদ্রাসন উপজেলা প্রতিনিধি মোঃ উজ্জ্বল হোসেন এবং বোয়ালমারী উপজেলা প্রতিনিধি মোঃ আলআমিন শেখ।
এ সময় অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক ভোরের রানার গোপালগঞ্জ প্রতিনিধি মোঃ বদরুল ইসলাম এবং চরভদ্রাসন ফতেহাবাদ প্রতিনিধি মোঃ লিয়াকত হোসেন লাভলু।
সম্মেলনে পত্রিকার সংবাদ কার্যক্রম আরও গতিশীল করা,বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং প্রতিনিধিদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সমন্বয় বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।