গণসংবাদ, রিপোর্টার:
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদের গোপালগঞ্জের পৈতৃক বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার এক ফেসবুক পোস্টে মুসাদ্দিক নিজেই এ অভিযোগ করেন।
পোস্টে মুসাদ্দিক লেখেন, ‘আমার গোপালগঞ্জের পৈতৃক বাড়িতে আগুন, ভাঙচুর ও লুটতরাজ চালিয়েছে লীগের সন্ত্রাসীরা।’
জানা গেছে, এদিন মুসাদ্দিকের পৈতৃক বাড়িতে এ হামলা চালানোর আগে তার ফুপুর বাড়িতেও অগ্নিসংযোগ করে হামলাকারীরা। মুসাদ্দিকের বাড়ি মনে করে প্রথমে তার ফুপুর বাড়িতে আগুন দেওয়া হয় এবং পরবর্তী সময়ে তার পৈতৃক বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালানো হয়।