
গোপালগঞ্জের নেতাকর্মীদের অংশগ্রহণে ঢাকা-বরিশাল লংমার্চ, ভাটিয়াপাড়ায় ১১ দলীয় ঐক্যের পথসভা
স্টাফ রিপোর্টার, জুয়েল মিয়া :
ঢাকা থেকে বরিশাল অভিমুখে লংমার্চ উপলক্ষে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া চৌরাস্তায় ১১ দলীয় ঐক্যের পথসভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (৩১ অক্টোবর) অনুষ্ঠিত এ পথসভায় গোপালগঞ্জ জেলার বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও কর্মীরা।
লংমার্চকে কেন্দ্র করে ভাটিয়াপাড়া চৌরাস্তা এলাকায় নেতাকর্মীদের উপস্থিতি লক্ষ্য করা যায়। এ সময় পথসভায় নেতৃবৃন্দের বক্তব্য ও কর্মসূচির বিভিন্ন বিষয় তুলে ধরা হয়।
পথসভায় উপস্থিত নেতাকর্মীদের বক্তব্য, ছবি ও ভিডিও ফুটেজ সংগ্রহ করা হয়েছে। এসব ছবি ও সাক্ষাৎকারের ভিডিওর মাধ্যমে কর্মসূচির বিভিন্ন দিক তুলে ধরা হবে।