
কচুয়ায় নানা আয়োজনে জাতীয় কন্যাশিশু দিবস পালিত
কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি:
“শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের কচুয়ায় জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে আজ সোমবার (১২ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কচুয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব আমীর সালমান রনি।
আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মনোয়ারা খানম, একাডেমিক সুপারভাইজার মেহেদী মান্না, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এস. এম. তৌহিদুল ইসলাম, কচুয়া প্রেসক্লাবের সভাপতি শহিদুল ইসলাম খোকন, সাধারণ সম্পাদক উজ্জ্বল কুমার দাস, সাংবাদিক তুহিন খান, যুবায়ের রানা ও রাকিবুল হাসান।
এছাড়াও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় গণমাধ্যমকর্মী, মহিলা সমবায় সমিতির সদস্য এবং বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।