
কচুয়াতে প্রয়াত শিমুলের স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি:
কচুয়া উপজেলার মঘিয়া ইউনিয়নে কে সি জি কে একতা যুব সংঘের প্রতিষ্ঠাতা মরহুম শিকদার মোহাম্মাদ আলী শিমুলের স্মরণে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার সন্ধ্যায় ইউনিয়নের ২ নং ওয়ার্ডে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রয়াত শিমুলের পিতা শিকদার মো: আশরাফ আলী।
প্রধান অতিথি ছিলেন হিলফুল ফুজুল স্পোর্টিং ক্লাবের পরিচালক এস এম এ যুবায়ের রানা।
বিশেষ অতিথি ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের মঘিয়া ইউনিয়ন সহ-সভাপতি মো: ফারুক শিকদার, যুবনেতা সাইফুর রহমান পান্না ও এস এম নিলয়।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মো: জিহাদুল ইসলাম, দেবদাস হালদার, স্বাধীন ফকির, প্রমুখ।
বক্তারা প্রয়াত শিমুলের নানান ভালো কাজের স্বীকৃতি দিয়ে আবেগময় বক্তব্য রাখেন। শিমুলের পরিবারের পক্ষ থেকে কে সি জি কে একতা যুব সংঘের টিনের ঘরকে বিল্ডিং করে দেওয়ার ঘোষণা করা হয়। আলোচনা শেষে শিকদার মোহাম্মাদ আলী শিমুলের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও তবারক বিতরণ করা হয়।